চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে ভাঙা-গড়ার কাজ করেন তৌসিফ-নিহা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৪
বিনোদন
A A

মুনতাহা হলেন বিখ্যাত ঘটক শাকিল ভাইয়ের মেয়ে। বাবার লিগ্যাসি ধরে আধুনিকতার সাথে তাল মিলিয়ে ‘ম্যাচমেকার’ নামে ম্যারেজ অ্যাপস খুলেছে সে। যার মাধ্যমে বিয়ে প্রত্যাশী দু’টি হৃদয়ের মেলবন্ধন ঘটানো হয়।

অন্যদিকে ইফতেখারের একটি ইনভেস্টিগেশন ফার্ম আছে। যেখানে বিয়ের আগে কেউ চাইলে হবু বউ বা হবু জামাইয়ের অতীত সম্পর্কে খোঁজখবর নিতে পারে। ইফতেখার আর তার টিম খুবই দক্ষতার সাথে তদন্ত করে নিখুঁত রিপোর্ট প্রদান করে।

এমন দুটি মজার পেশা ও চরিত্র নিয়ে দারুণ একটি নাটক নির্মাণ করেছেন সুপরিচিত নির্মাতা ইমরাউল রাফাত। নাম দিয়েছেন ‘ম্যাচমেকার’। এতে ইফতেখার চরিত্রে তৌসিফ মাহবুব, এবং মুনতাহা চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা।

বিভিন্ন চরিত্রে আরও আছেন, শেহজাদ ওমর, শাহবাজ সানী, রিসা চৌধুরী, শহীদুল্লাহ সবুজ, যাকি আহমেদ যারিফ প্রমুখ।

নির্মাতা ইমরাউল রাফাত জানান, রোম্যান্টিক ঘরানার এই গল্পে তিনি তুলে এনেছেন ভিন্ন ধারার দুই পেশার দুজন মানুষের মেলবন্ধন। যাদের কাজের ধরণ আলাদা হলেও বিয়ে ভাঙা ও গড়ার ক্ষেত্রে দুজনের প্রতিষ্ঠানেরই প্রভাব রয়েছে। নাটকে দুজনার মধ্যকার সম্পর্ক গড়ে ওঠে একটি বিয়ে ভাঙার মধ্যদিয়ে।

নিহার একটি ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায় তৌসিফের নেতিবাচক রিপোর্টের কারণে! এরপর ঘটতে থাকে দুটো প্রতিষ্ঠান, দুজন ব্যক্তি ও একটি বিয়েকে কেন্দ্র করে দারুণ সব ঘটনা।

Reneta

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ম্যাচমেকার’ এই ঈদে তাদের অন্যতম বিশেষ চমক। যা ঈদ আয়োজনে প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরাউল রাফাতঈদের নাটকতৌসিফ মাহবুবনাজনীন নিহাযাকি আহমেদরিসা চৌধুরীলিড বিনোদনশহীদুল্লাহ সবুজশাহবাজ সানীশেহজাদ ওমরসিএমভি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

জুলাই ২৯, ২০২৬

টি-টুয়েন্টির পর ওয়ানডের অধিনায়কও লিটন

জুলাই ২৯, ২০২৬

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT