আদালত

আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেনা তৌফিক ইমরোজ খালিদী

তৌফিক ইমরোজ খালিদী, একজন প্রফেশনাল ব্যক্তি, সাদা শার্ট ও ডার্ক জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা বা ব্যক্তির একটি পোর্ট্রেট ছবি, তিনি সাদা শার্ট ও ডার্ক জ্যাকেট পরেছেন, চোখে চশমা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আদালতের অনুমতি ছাড়া আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বিদেশে যেতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। তৌফিক ইমরোজ খালিদীর পক্ষে শুনানি করেন আইনজীবী শাহরিয়ার কবির। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

‘অসাধু উপায়ে’ সম্পদ অর্জনের অভিযোগ করা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পান তৌফিক ইমরোজ খালিদী। সে জামিনের মেয়াদ শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তৌফিক ইমরোজ খালিদীকে ২৫ নভেম্বর পর্যন্ত জামিন দেয়। এই আদেশ চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টে আবেদন করে দুদক। সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট তৌফিক ইমরোজ খালিদীকে জজ কোর্টের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। সে রুলের শুনানিতে আজ দুদকের আবেদনের প্রেক্ষাপটে হাইকোর্ট তৌফিক ইমরোজ খালিদীর বিদেশে যাত্রা বিষয়ে আদেশ দেন। এছাড়া তার জামিন বাতিল প্রশ্নে রুল শুনানি পরবর্তী রায়ের জন্য আগামি ১ ডিসেম্বর দিন ধার্য করেন।

বিষয়:তৌফিক ইমরোজ খালিদী হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…