চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল খেলতে একসাথে দেশে ফিরছেন তাসকিন-মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ২৫, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিন ও মোস্তাফিজ একসাথে দেশে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগ (আইএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে ছিলেন বাংলাদেশের দুই তারকা পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। আগামীকাল শুক্রবার মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এ আসরে খেলার জন্য দেশের পথে রওনা হয়েছেন তারকা দুই পেসার।

বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন তাসকিন আহমেদ। ওই ছবিতে একসাথে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে একসাথে প্লেনে বসা দেখা যাচ্ছে। দুজনই দেশের পথে রওনা হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে তাসকিন লিখেছেন, ‘আইএলটি-টুয়েন্টি লিগ খেলে মোস্তাফিজুর রহমানের সাথে দেশে ফিরে যাচ্ছি। এবং সত্যিই শারজাহ ওয়ারিয়র্সকে ধন্যবাদ জানাই তাদের দুর্দান্ত আতিথেয়তার জন্য। আপাতত বিপিএলের জন্য অপেক্ষা করছি।’

ইন্টারন্যাশনাল টি-টুয়েন্টি লিগের আসর এখনও শেষ হয়নি। মোস্তাফিজুর রহমান খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে এবং তাসকিন খেলছেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে। দুবাইয়ের হয়ে মোস্তাফিজ এখন পর্যন্ত খেলেছেন ৮ ম্যাচ, নিয়েছেন ১৫ উইকেট যা সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকার দুইয়ে। তাসকিন ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়ে তালিকার দশে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএলতাসকিনদুবাইবিপিএলমোস্তাফিজলিড স্পোর্টসশারজাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT