চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাই টেস্টে যে কারণে পিছিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাঠে বল করছেন, চেন্নাই টেস্টের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। চেন্নাইতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। বোলাররা আলো ছড়ালেও ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। ভারতের ৩৭৬ রানের জবাবে নেমে ১৪৯ রানে গুটিয়ে গেছে নাজমুল হোসেন শান্ত’র দল। যে কারণে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। ভারতে ব্যাটারদের ভরাডুবির কারণ হিসেবে কন্ডিশন ও এসজি বলকে কারণ হিসেবে দেখিয়েছেন তাসকিন আহমেদ।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমে ৩৭৬ রান তোলে ভারত। নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪৭.১ ওভার ব্যাটিং করে ১৪৯ রানে গুটিয়ে যায় টিম টাইগার্স। বাংলাদেশকে ফলো-অন না করিয়ে ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩ উইকেটে ৮৩ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। বাংলাদেশের সামনে ইতোমধ্যে ৩০৮ রানের চ্যালেঞ্জ দাঁড় করিয়েছে তারা। সে কারণেই কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। সেখানে ব্যর্থতার কারণ হিসেবে কন্ডিশন ও এসজি বলকে দুষছেন টাইগার পেসার।

বলেছেন, ‘এখানে একটু চ্যালেঞ্জিং কন্ডিশন, আবার এসজি বল। বলের কারণে ওরা একটু বাড়তি সুবিধা পাচ্ছে। ছোট বেলা থেকে এসজি বলে খেলছে, এই বল নিয়ে ওরা আমাদের চেয়ে ভালো জানে। আমরা প্রথমে স্ট্রাগল করেছি, তাও ভালো ব্যাটিং করতে পারতাম। ব্যাটাররাও সেটা মানে। নতুন বলে একটু দেখে খেললে এতগুলো উইকেট যেত না। মিডল অর্ডারের জন্য নতুন বল চ্যালেঞ্জিং।’

ঘরের মাঠে ভারতের শক্তিমত্তাও এর কারণ হিসেবে দেখছেন তাসকিন। বলেছেন, ‘হোম বা অ্যাওয়ে, ভারত সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। হোমে সবাই সুবিধা নেয়। সামনে আমাদের হোম সিরিজ আছে, আমরাও হয়তো এভাবে ডমিনেট করব। পাকিস্তানের কন্ডিশন আর প্রতিপক্ষ একটু ভিন্ন ছিল। আমরাও ব্যাটিং-বোলিং ভালো করেছি।’

নিজেদের দুর্বলতার কথাও স্বীকার করেছেন টাইগার তারকা। বলেছেন, ‘আমাদের আরও আগে ওদের অলআউট করা দরকার ছিল। আমরাও চা বিরতির পর আপ টু দ্যা মার্ক বল করতে পারিনি। সাড়ে তিনশতে আউট করেছি, আড়াইশতে অলআউট করা প্রয়োজন ছিল। আমরা মেনে নিচ্ছি, সামর্থ্য অনুযায়ী ভালো করতে পারিনি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাই টেস্টতাসকিনবাংলাদেশ-ভারতরোহিতলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ঢাকার সিনেমার ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, রেস্তোরাঁয় খাবারের দাম চড়া

আগস্ট ২, ২০২৬

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT