বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয় গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী নির্বাচনে প্রার্থী মনোনয়নে এখনও কোন গ্রিন সিগনাল দেওয়া হয়নি। তবে শিগগিরই মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।








