বাংলাদেশ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ারত করেন তিনি।

এসময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান।

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়।

বিষয়:প্রধানমন্ত্রী তারেক রহমান মাজার জিয়ারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…