আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দেড় যুগ পর দেশে ফেরার পর তাঁকে দেওয়া সংবর্ধনা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ২৬ ডিসেম্বর বাদ জুম্মা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। এরপর সেখান থেকে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। পরদিন ২৭ ডিসেম্বর শনিবার ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর সেখান থেকে শেরেবাংলা নগরে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি। একই দিন তিনি শহিদ ওসমান বিন হাদির কবরও জিয়ারত করবেন।







