বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীর আধুনিক মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে একমাত্র বিএনপির কাছেই রয়েছে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের সক্ষমতা। চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, ৫ই আগষ্টের পর মানুষ পরিবর্তন চায়, প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করে দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। চট্টগ্রামের পর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের কাঁচপুরে সমাবেশে তারেক রহমান বলেন, যে যতোই বদনাম করুক দেশবাসীর উন্নয়নে কাজ করে যাবে বিএনপি।






