চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারেক রহমানের সঙ্গে চব্বিশের শহীদ পরিবারের সাক্ষাৎ, একযোগে কাজের ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ন ০৮, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহত পরিবারের সদস্যরা বিএনপি’র সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎকালে তাঁরা এ প্রতিশ্রুতি জানান।

অনুষ্ঠিত এই ভার্চুয়াল সাক্ষাৎ অনুষ্ঠানে শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্ত’র বাবা মো. জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলনে আহত মো. ফারহান জামিল উপস্থিত ছিলেন।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁদের সঙ্গে কথা বলেন এবং গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘এই শহীদ পরিবারগুলোর ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা হয়ে থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং শহীদ মীর মুগ্ধের ছোট ভাই ও সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

শহীদ পরিবারের সদস্যরা তারেক রহমানকে বলেন, ‘গণঅভ্যুত্থানে আমাদের প্রিয়জনরা দেশের জন্য জীবন দিয়েছেন। এখন সময় এসেছে তাঁদের স্বপ্নের বাংলাদেশ গঠনে বিএনপি’র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আহত পরিবারচব্বিশের গণঅভ্যুত্থানচেয়ারম্যানতারেক রহমাননিহত শহীদবিএনপিভারপ্রাপ্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

২২শে মার্চ একটি অজ্ঞাত স্থান থেকে নিমিৎজ-শ্রেণির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে একজন মার্কিন নৌসেনা একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছেন, ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের খরচ আরব দেশগুলোর ওপর চাপাতে চান ট্রাম্প

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ কবে শেষ, সময়সীমা দিতে নারাজ নেতানিয়াহু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

তেলের দাম আরও ঊর্ধ্বমুখী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও সদস্যদেশগুলো

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT