রাজনীতি

রাষ্ট্রীয় দায়িত্ব পেলে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনা আছে: তারেক রহমান

তারেক রহমান বক্তৃতা দিচ্ছেন, ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বঙ্গবন্ধুর ছবি ও ক্রিকেটের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (১৯ মে) সোমবার লন্ডনে আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশ আজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এখন সময় এসেছে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার।

তারেক রহমান বলেন, আমরা একটা জায়গায় পৌঁছেছি। এখন প্রয়োজন দেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা। ক্রীড়া ক্ষেত্রসহ প্রতিটি অঙ্গনে উন্নতির জন্য রাজনীতিবিদসহ সবার একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্রীয় দায়িত্ব পেলে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

অনুষ্ঠানে তারেক রহমান ক্রীড়া সংগঠক হিসেবে আরাফাত রহমান কোকোর অবদানের কথা স্মরণ করেন এবং তার স্মৃতিকে সম্মান জানিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বিষয়:ক্রীড়াঙ্গন তারেক রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…