দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে, তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপিরভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি’র প্রবাসী সদস্যদের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, নির্বাচনকে সংশয় ও সংকটে ফেলার জন্য নানা শর্ত দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে।






