আদালত

কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

তারেক রহমানের ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য তারেক রহমানের একটি ছবি, বাংলাদেশের রাজনীতিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কর ফাঁকির অভিযোগে এনবিআরের করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আজ এ মামলাটিতে অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক। পরে এ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৮ জুলাই ঢাকার কর অঞ্চল-৬ এর উপ কর-কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে বলা তারেক রহমান ২০০২ সাল থেকে ২০০৬ সালের অর্থবছরে বিভিন্ন খাত থেকে এক কোটি সাত ৪৭ হাজার টাকা আয় করেন। তবে তিনি আয়কর বাবদ ২৬ লাখ ৮৬ হাজার টাকা কর ফাঁকি দেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…