আদালত

তারেক রহমানের এপিএসসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৮ জুলাই

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বহির্বিভাগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বহির্বিভাগের দৃশ্য, যেখানে আদালতের নোটিশ বোর্ড দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানিলন্ডারিং মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়ে আগামী ২৮ জুলাই ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন অপু অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়নি। এজন্য অভিযোগ গঠন শুনানির দিন পিছিয়ে নতুন এ দিন ধার্য করেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক শেখ হাফিজুর রহমান।

মামলার অপর আসামিরা হলেন, হুন্ডি ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, নাফিজ ইউনাইটেড করপোরেশনের ম্যানেজার ও স্বত্ত্বাধিকারী মাহমুদুল হাসান ওরফে ফেরদৌস, তার ভাগ্নে এ. এম আলী হায়দার ওরফে নাফিজ, আমেনা এন্টারপ্রাইজ এন্ড সার্ভিসের ম্যানেজার জয়নাল আবেদীন এবং কর্মচারি আলমগীর হোসেন ও ফায়েজুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২০১৮ সালের ২৪ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের একটি অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। অভিযোগ ওঠে, তৎকালীন নির্বাচনকে প্রভাবিত করতে ওই অর্থ মজুত করা হয়েছিল। এ ঘটনায় র‌্যাব-৩ এর নায়েব সুবেদার ইব্রাহিম হোসেন মতিঝিল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা করেন।

মামলা তদন্তের পর ৭ জনকে অভিযুক্ত করে ২০২১ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক ইব্রাহিম হোসেন।

বিষয়:তারেক তারেক জিয়া বিএনপি মানিলন্ডারিং মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…