চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদের দুই শতাধিক ডিস্ট্রিবিউটরকে ওমরাহ করাবেন তানভীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ
A A

নগদের পথচলার অন্যতম সহযোগীদের নিয়ে প্রতি বছরের মত এবারও জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ডিস্ট্রিবিউটরস মিট ২০২৩। এবারের এই আয়োজন থেকে দু’শতাধিক ডিস্ট্রিবিউটরকে ওমরাহ হজ করানোর ঘোষণা দিয়েছেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

ঢাকার একটি পাঁচতারকা হোটেলে গতকাল শুক্রবার ১ সেপ্টেম্বর নগদের ডিস্ট্রিবিউটরস মিট ২০২৩ অনুষ্ঠিত হয়। সেখানে কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে দেশব্যাপী বিস্তৃত নগদের ব্যবসায়িক কর্মকান্ড মসৃণ ও সফলভাবে পরিচালনা করা ডিস্ট্রিবিউটরদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগদের চিফ কমার্সিয়াল অফিসার সিহাব উদ্দিন চৌধুরী। এ সময় নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ছয়টি ডিস্ট্রিবিউটর হাউস সর্বোচ্চ সেরার পুরস্কার পেয়েছে। জাতীয় সেরা পুরস্কারগুলোর মধ্যে ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড, গ্রোথ হ্যাকার ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড, আল্টিমেট কন্ট্রিবিউটর অ্যাওয়ার্ড, মোস্ট কনসিসটেন্ট পারফরর্মার অ্যাওয়ার্ড, বেস্ট মার্কেট ড্রাইভ অ্যাওয়ার্ড এবং ক্যাম্পেইন অ্যাচিভার অ্যাওয়ার্ড-এই ছয় ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। এই ছয়জনের বাইরে একজনকে গ্র্যান্ড পুরস্কার দেওয়া হয়, তিনি ঢাকার একটি অংশ থেকে সর্বোচ্চ লেনদেন করে সেরাদের সেরা হিসেবে একটি সেডান কার পুরস্কার অর্জন করেন।

তানভীর এ মিশুক অনুষ্ঠানে বলেন, ‘আমরা চাইলে প্রত্যেক ডিস্ট্রিবিউটরকে বিভিন্ন ধরনের পুরস্কার দিতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছে, এমন কোন পুরস্কার দিই, যাতে সবার সারা জীবনের জন্য সেটা মধুর স্মৃতি হয়ে থাকে। সেই জায়গা থেকে মুসলমান ডিস্ট্রিবিউটরদের ওমরাহ করানোর এবং অন্য ধর্মের ডিস্ট্রিবিউটরদের বিদেশ ভ্রমণের ঘোষণা দিয়েছি।’

বরাবরের মত ডিস্ট্রিবিউটর মিট অনুষ্ঠাতে থাকে ব্যতিক্রম সব আয়োজন। তার পাশাপাশি এবার মুন্সিগঞ্জের গজারিয়ার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মিজানুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার সারা জীবনের স্বপ্ন ছিল পবিত্র কাবা শরিফে হজ পালন করা, এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ঘোষণা আবারও দেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

Reneta

এ ছাড়া এই অদম্য একজন আলেমকে মক্কা-মদিনা ভ্রমণ করানোর জন্য নগদের একজন ডিস্ট্রিবিউটর দায়িত্ব নেন, এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

কৌতুক, ম্যাজিক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে নগদের ডিস্ট্রিবিউটররা আরও একবার নগদের কাছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে আরও বেশি কাজ করার আশা প্রকাশ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরাহ পালন
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ক্যালগেরি বাংলা স্কুলের গ্র্যাজুয়েশন সম্পন্ন

জুন ২২, ২০২৬

শ্রীমঙ্গ‌লে ২৭ টি নৃ-গোষ্ঠী‌র ‘হার‌মো‌নি ফেস্টিভ্যাল’ শেষ হ‌লো

জুন ২২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অগ্রগতি, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখা

জুন ২২, ২০২৬

‘ককটেল ২ এর আয় ২ দিনে ৫০ কোটি

জুন ২২, ২০২৬

জুন মাসের প্রথম ২০ দিনে ১৯৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT