চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সৌদি বিএনপি নেতাদের ওমরাহ পালন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৪:০৫ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
বিএনপি নেতারা সৌদি আরবে ওমরাহ পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ওমরাহ পালন করেছেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতৃবৃন্দসহ অনেক প্রবাসী।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে সংগঠনটির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের নেতৃত্বে নেতাকর্মীরা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে মক্কায় কাবাঘরে ছুটে যান। সেখানে কাবাঘরে তাওয়াফ, সাফা মারওয়া সাঈ শেষ করে বাংলাদেশের শান্তি সমৃদ্ধি স্থিতিশীলতা ও বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জানা যায়, বাংলাদেশের মতো সৌদি আরবেও বেগম জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে হাজারও বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ প্রবাসীদের মাঝে।

Banglabid

ওমরা পালন ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সৌদি আরব শাখা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল জাসাসসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক প্রবাসী।

অপরদিকে, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে অনেক প্রবাসী বিএনপি কর্মী ছুটে গিয়েছেন বাংলাদেশে। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক আহমেদ আলী মুকিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করে বেগম জিয়ার জানাযায় অংশগ্রহণ নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরাহ পালনবেগম খালেদা জিয়াবেগম খালেদা জিয়ার মৃত্যুসৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশজুড়ে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমার আভাস

পরবর্তী

রশিদকে অধিনায়ক রেখে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

পরবর্তী
আফগানিস্তানের ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য উল্লসিত ও উচ্ছ্বসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রশিদকে অধিনায়ক রেখে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

জনসমাগমের ছবি ও সাংবাদিক ফারুকীর ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার ঐতিহাসিক বিদায়, এটা সবার ভাগ্যে জোটে না: ফারুকী

সর্বশেষ

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT