তানভীর মোহাম্মদকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের সময় তানভীর মোহাম্মদ।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর হিসেবে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার ২২ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। তিনি এক বছরের জন্য এই পদে নিয়োগ পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ থেকে ১ বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






