চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্বিনের বিকল্প কে এই কোটিয়ান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অশ্বিনের বিকল্প হিসেবে কোটিয়ান ক্রিকেটার হাতে ব্যাট ও হেলমেট ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বোর্ডার-গাভাস্কার সিরিজের মাঝপথে অবসরের ঘোষণায় চমকে দিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন। শূন্যতা পূরণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই টেস্টের দলে ডাক পেয়েছেন তানুশ কোটিয়ান। মুম্বাইয়ের তরুণ স্পিন-অলরাউন্ডার ভারত দলে অশ্বিন পরবর্তী যুগের প্রথম সংযোজন।

দলে যোগ দিতে মঙ্গলবার অস্ট্রেলিয়ার পথে রওনা দেবেন কোটিয়ান। বর্তমানে মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করে আসায় ভিসা পেতে জটিলতা হয়নি। বৃহস্পতিবার বক্সিং-ডেতে মেলবোর্নে শুরু হতে চলেছে সিরিজের চতুর্থ টেস্ট।

মূলত ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার সুবাদে তরুণ অলরাউন্ডারকে ডাকা হয়েছে জাতীয় দলে। ২০২৩-২৪ রঞ্জি ট্রফিতে টুর্নামেন্টসেরা হয়েছিলেন। তার পারফরম্যান্সে ভর করে মুম্বাই হয়েছিল চ্যাম্পিয়ন। রঞ্জিতে বল হাতে ১৬.৯৬ গড়ে উইকেট নিয়েছিলেন ২৯টি। ব্যাট হাতে ৪১.৮৩ গড়ে রান করেছিলেন ৫০২। পাঁচটি হাফ-সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরি ছিল।

Banglabid

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচ খেলেছেন কোটিয়ান। ব্যাটে ১,৫২৫ রান করেছেন। ৪১-এর বেশি গড়ে পার করেছেন মৌসুম। ২ সেঞ্চুরির সঙ্গে ছিল ১৩ ফিফটি। ২৫.০৭ গড়ে নিয়েছেন ১০১ উইকেট। মুম্বাইয়ের রঞ্জি জয়ী দলের সদস্য তিনি। ভারতের সর্বোচ্চ ঘরোয়া আসরটিতে সেরা হয়েছিলেন।

চতুর্থ ও পঞ্চম টেস্টের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশভ পান্ট (উইকেটরক্ষক), সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, দেবদত্ত পাডিক্কাল ও তানুশ কোটিয়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকোহলিতানুশভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

কানাডার ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরতে হবে: আলবার্টার প্রিমিয়ার

আগস্ট ১৬, ২০২৬

অনলাইনে ইলিশের চটকদার বিজ্ঞাপনে গ্রাহক প্রতারণা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

দখল দূষণে হুমকিতে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র ‘মিনি কুয়াকাটা’

আগস্ট ১৬, ২০২৬

টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT