চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে ডিবি কার্যালয়ে গেলেন তানজিন তিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৩
বিনোদন
A A
তানজিন তিশা ডিবি কার্যালয়ে যান, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত জীবনে তোপের মুখে অভিনেত্রী তানজিন তিশা। সোমবার বিকেলে হঠাৎ করেই উপস্থিত হন ডিবি কার্যালয়ে। সেখানে ডিবি প্রধান হারুন অর রশীদের সাথে দেখা করে আইনি সহায়তা চান জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী।  

ডিবি কার্যালয় থেকে বের হয়ে গণমাধ্যমকে তানজিন তিশা বলেন, “ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা যারা সাইবার বুলিং এবং নানা ধরনের হ্যারেজমেন্টের শিকার হই, তারা এখানে এসে সহায়তা চান। বিশেষ করে তারকারা এখানে আসেন। হারুন স্যারের সাহায্য নেন। আমিও তার ব্যতিক্রম নই। আজকে আমি আপনাদের কারণে তারকা, আপনারাও আমাদের জন্য। আমি তানজিন তিশা আজকে এখানে এসেছি শুধুমাত্র শেষ ক’দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি এ কারণে।

তিশা আরও বলেন, স্ট্যাটাস দিয়ে আমি যদি আমার অবস্থান পরিস্কার করতে চাই, সেটা নিয়েও বুলিং হ্যারেজমেন্টের শিকার হচ্ছি। আমার কাছে মনে হয়েছে, হারুন স্যারের কাছে আসলে বা ডিবি অফিসে আসলে আমি তাদের একটা হেল্প পাবো। এই জন্য আজ আমি ডিবি অফিসে এসেছি।

Banglabid

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে এক টিভি চ্যানেলের সাংবাদিকের বিরুদ্ধে তিশা বলেন, আমি অসুস্থ থাকা অবস্থায় তিনি আমাকে যে টেক্সট পাঠিয়ে প্রশ্ন করেছেন সেই বিষয়ে পাবলিকলি কিছু জানাতে চাই না। তার টেক্সট পেয়ে তাকে কল করে কথা বলি। সেই কথাগুলো তিনি অনলাইনে ছেড়েছেন। একজন নারী হিসেবে এমন বিব্রতকর অবস্থায় পড়তে হবে এটা মোটেও কাম্য ছিল না। শুধু তার বিষয়ে অভিযোগ জানিয়েছি। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।

এ ব্যাপারে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, তানজিন তিশা সাইবার বুলিংয়ের সমস্যায় পড়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন। তার অভিযোগটি পেয়েছি। সাইবার নর্থ ডিভিশনকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাতে পারবো তার সঙ্গে আসলে কী হয়েছে।

কোনো সংবাদকর্মীকে নিয়ে তানজিন তিশা কোনো অভিযোগ জানিয়েছেন কিনা, সাংবাদিকদের পাল্টা প্রশ্নে হারুন বলেন,“তিশা কোনো সাংবাদিকের কথা বলেননি, বলেছেন একজন ব্যক্তি তাকে টেক্সট দিয়েছে। সবকিছু যাচাই বাছাই করে তদন্তের পর জানাতে পারবো।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ডিবিতানজিন তিশানাটকলিড বিনোদনহারুন অর রশীদ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT