জনপদ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ২

নদীতে ডুবে নারী ও শিশুর মরদেহ উদ্ধার, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে ডুবে নারী ও শিশুর মরদেহ উদ্ধার কাজ চলছে, ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ ২জন নিহত হয়েছে। তবে কোন ট্রেনে কাটা পড়ে তারা নিহত হয়েছে তা জানা যায়নি।

সকাল ৭টার দিকে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় ও ভোর রাতের দিকে উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আনালিয়াবাড়ি এলাকায় নিহত হওয়া ওই ব্যক্তি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া এলাকার মৃত শাহজামালের ছেলে মামুন (৪০)। অপরদিকে সরাতৈল এলাকায় নিহত হওয়া ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।

মামুনের স্বজন ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক স্বপন প্লাস্টিকের দরজা নিয়ে রংপুর যাচ্ছিল। ট্রাকটি ভোর রাতের দিকে আনালিয়াবাড়ি এলাকায় পৌছালে আরেক ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মালামালগুলো রাস্তার ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। পরে ট্রেন লাইনে বসে মালামাল পাহাড়া দিচ্ছিলেন মামুন। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মামুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে ভোর রাতের কোন এক সময় সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। নিহত ওই নারীর নাম পরিচয় ও কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়া নিহত ওই ব্যক্তির মরদেহ আইনিপক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

বিষয়:টাঙ্গাইল ট্রেনে কাটা দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…