বাংলাদেশ

টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা

শাড়ি তৈরির কারখানায় কাজ করছেন একজন কারিগর. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কারিগর টাঙ্গাইলের শাড়ি তৈরির কারখানায় কাজ করছেন, যেখানে সূতা ও কাপড়ের কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়।

বুধবার ৭ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানান। আগামীকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করা হয়। মঙ্গলবার জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ই-মেইলের মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাঠান। বুধবার মন্ত্রণালয়ে হার্ড কপি জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এই স্বীকৃতি দেয়।

বিষয়:জিআই পণ্য টাঙ্গাইল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…