চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতি ও ধর্ষণে মূল পরিকল্পনাকারীসহ ১০ ডাকাত আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০২২
- সেমি লিড, অপরাধ
A A

টাঙ্গাইলে চলন্ত বাসে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী রতনসহ ১০ ডাকাতকে আটক করেছে র‌্যাব। 

রোববার রাতে বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, আলোচিত ওই ঘটনার পরই র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে ওই বাস ডাকাতি ও ধর্ষণের মূল পরিকল্পনাকারী রতনসহ ১০ ডাকাতকে আটক করে র‌্যাব। তাদের রাজধানী ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল বেলা সাড়ে ১১টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, চাঞ্চল্যকর মামলাটি করার পর থেকে জেলা গােয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের চিহ্নিত করে। পরে বৃহস্পতিবার রাজা মিয়া নামের ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করে। রাজা ডাকাতির সময় চালককে সরিয়ে বাসটি চালাচ্ছিল।

গত ৫ আগস্ট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমি খাতুন ভূক্তভোগী ওই নারীর ২২ ধারা জবানবন্দি গ্রহণ করেন।আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বলেন, আসামী রাজা মিয়ার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ। এ সময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

Reneta

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রাথমিক আলামত মিলেছে বলে জানান চিকিৎসক।

মেডিকেল বোর্ডের প্রধান শেখ হাসিনা মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক রেহেনা পারভীন বলেন, ভোক্তভোগী ওই নারীকে তিন সদস্যের মেডিকেল টিম পরীক্ষা করেছে। কিছু সাইন পজিটিভ আছে। সাইন অব স্ট্রাগল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। তার সোয়াব সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

গত বুধবার মধুপুর থানা এলাকায় বাসে ডাকাতি ও দল বেধে ধর্ষণের অভিযােগে বাসটির যাত্রী হেকমত আলী বাদী হয় মামলাটি করেন। তখন মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসনকে মামলার দায়িত্ব দেওয়া হয়। পরে বহস্পতিবার রাতেই পুলিশের গােয়েন্দা শাখা (ডিবি)র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. হেলাল উদ্দিনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে ঈগল এক্সপ্রেস পরিবহনের বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের একটি খাবার হােটেলে যাত্রাবিরতি নেয়। সেখান থেকে যাত্রা শুরুর পর তিন দফায় যাত্রীবেশে ১০-১২ জন ডাকাত বাসে ওঠে। বাসটি টাঙ্গাইল অতিক্রম করার সময় ডাকাতরা অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসটি তাদের নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা যাত্রীদের হাত, পা, চােখ বেঁধে তাদের কাছে থাকা টাকা, মুঠােফােন ও অলংকার লুট করে নেয়। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ডাকাতরা ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর পাশে ছিলেন

পরবর্তী

তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে ভাড়া নিয়ে যাত্রী ভোগান্তি

পরবর্তী

তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে ভাড়া নিয়ে যাত্রী ভোগান্তি

পীত সাগর ও বোহাই সাগরে চীনের মহড়ায় আবারও উত্তেজনা

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT