চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকির জালে আবারও ধরা তামিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঁহাতি পেসারদের ভেতরে আসা বলে তামিম ইকবালের দুর্বলতা আগে থেকেই। গতবছর দুদলের লড়াইয়ে সেটি দৃশ্যমান করে তোলেন ফজলহক ফারুকি। আফগানিস্তানের বাঁহাতি পেসার এবারও শিকারি হিসেবে আবির্ভূত হলেন তামিমের জন্য। চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে অফস্টাম্পের বাইরে করা সাধারণ এক ডেলিভারিতে টাইগার অধিনায়কে ফেরালেন আফগান পেসার।

জায়গায় দাঁড়িয়ে কাট করতে গিয়েছিলেন তামিম। একটু ভেতরে আসা বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। ২১ বলে দুটি চারে আনলাকি থার্টিনে ফেরেন তামিম। বাংলাদেশের সংগ্রহ তখন ৩০ রান।

লিটন দাসের সঙ্গে জুটি বেধেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম তিন বলেই ফর্মে থাকা বাঁহাতি শান্ত মারেন দুটি বাউন্ডারি। দলীয় ৫০ পেরোনোর পর মুজিব উর রহমানের বলে ৩৫ বলে ২৬ করে ফিরে যান লিটন, ভাঙে জুটি।

১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ তুলেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় আফগান দল।

ট্যাগ: চট্টগ্রামপ্রথম ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮ জুলাই থেকে রাত আটটার পরও চলবে মেট্রোরেল

পরবর্তী

জিআই পণ্যের মর্যাদা পেল বগুড়ার দই-ল্যাংড়া আম

পরবর্তী
বগুড়ার দই-ল্যাংড়া আমের পণ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিআই পণ্যের মর্যাদা পেল বগুড়ার দই-ল্যাংড়া আম

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন ও প্রস্তুতি চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির আগে স্পিন আসতেই এলোমেলো বাংলাদেশ

সর্বশেষ

হিমবাহধস-বন্যার পর ৫ মাত্রার ভূমিকম্প তিব্বতে

আগস্ট ২৮, ২০২৬
ফাইল ছবি

আকাশ মেঘে ঢাকা, সারাদিনই থাকতে পারে বৃষ্টি

আগস্ট ২৮, ২০২৬

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT