চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের মান বাড়াতে দল কমাতে বললেন তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের চলতি আসরে সবচেয়ে বড় বির্তক ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়ে। একাধিক দল পারিশ্রমিক সংক্রান্ত জটিলতায় শিরোনাম হয়েছে। বিদেশি ক্রিকেটারদেরও পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, যারা এসেছেন তাদের অনেকের খেলার মান নিয়ে প্রশ্ন রয়েছে। সবমিলিয়ে টুর্নামেন্টের মান নিয়েও রয়েছে প্রশ্ন। ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলছেন, মান বাড়াতে প্রয়োজনে দল কমাতে।

বুধবার ঢাকা ক্যাপিটালসকে ৭৩ রানে গুঁড়িয়ে দিয়ে রেকর্ড ৮১ বল হাতে রেখে জিতে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে বরিশাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন তামিম। সেখানে এমন বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

‘আমরা বিপিএল শুরু করেছিলাম ৮টা দিয়ে, ৭টা দল দিয়ে। ক্রিকেটাররা হয়তো অভিযোগ করতে পারে, দল একটা বেশি থাকলে স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ থাকবে বেশি।’

‘অন্যভাবে চিন্তা করলে দলে সুযোগ পাওয়ার জন্য প্রতিযোগিতাও তো বাড়বে! এনসিএল বা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে বিপিএলে দল নিশ্চিত করার ক্ষুধাটা বাড়বে। আমার মতে, বিপিএলে ৬ দলের বেশি হওয়া উচিত নয়, ৫ দল হলে বেশি ভালো, সর্বোচ্চ ৬টি হতে পারে।’

গতবছরের মতো এবারও বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক ছিল বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ। ফলে ভালো মানের বেশিরভাগ ক্রিকেটার বিপিএল খেলতে আসেননি। এতে এমন অনেক ক্রিকেটারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যাদের মান নিয়ে প্রশ্ন। এমন বিদেশি ক্রিকেটারদের পরিবর্তে সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম বিপিএলে করা যায় কিনা, এমন প্রশ্ন যায় তামিমের কাছে। তামিম দল কমানোর কথাই বললেন।

‘আমার মতে চার বিদেশি ঠিক আছে। তবে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা নিয়ে আপনি ভাবতে পারেন। দেখেন, আমাদের চেয়ে অনেকবেশি ক্রিকেটার কিন্তু পাকিস্তানে। তবু পিএসএল যখন শুরু হয়েছে, পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে হয়েছিল। যে কারণে সেখানে ক্রিকেটের মান খুব খুব ভালো। আস্তে আস্তে এক-দুইটা ফ্র্যাঞ্চাইজি বেড়েছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবরিশালবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬

ডিএমপিতে উপকমিশনারসহ সাত কর্মকর্তার বদলি

জুলাই ৩, ২০২৬

দেশে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক আখের চাষ

জুলাই ৩, ২০২৬

নেত্রকোনায় লেবু চাষ করে স্বাবলম্বী

জুলাই ৩, ২০২৬

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT