ক্রিকেট

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

তামিম ইকবাল মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে বিকেএসপির পাশে বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অধিনায়ক হিসেবে টসে অংশ নেন তামিম। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তামিমকে। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।

সাবেক অধিনায়ক হুট করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত জরুরি সভা স্থগিত করেছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

বিষয়:অসুস্থ তামিম ইকবাল বিকেএসপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…