চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তামিমের ফেরাটা দারুণ হবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ দিন ধরেই মাঠের বাইরে তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটেও নেই একবছরের বেশী সময় ধরে। বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন গতবছর সেপ্টেম্বরে। এনসিএল টি-টুয়েন্টি দিয়ে প্রায় ৭ মাস পর মাঠে ফিরেছেন দেশসেরা ওপেনার। তামিমের ফেরাটা সম্ভাবনা জাগাচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের জার্সিতে তার খেলার বিষয়ে। যদি তাই হয়, তাহলে বিষয়টা দারুণ হবে বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

সোমবার বিজয় দিবস উপলক্ষ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানিয়েছেন গাজী আশরাফ।

‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা আশার খবর। আমার বিশ্বাস এটাও অতি দ্রুত জানতে পারবো যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অ্যাভেইলেবল থাকবেন কি না। যদি থাকেন তাহলে সেটা দারুণ ব্যাপার হবে।’

‘তামিমের বিষয়টা হচ্ছে কেউ যদি নিজেকে উইথড্রোর জায়গায় নিয়ে রাখে। এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল, সেখান মত-পার্থক্য ছিল, অনেক ইস্যু ছিল। কিন্তু আমার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে একটা তো আশার আলো দেখাই যাচ্ছে, তিনি ক্রিকেটের মাঠে ফিরে এসেছেন।’

প্রধান নির্বাচকের মতে তামিম নিজেকে প্রস্তুত করছেন। টাইগার তারকা ফেরার বিষয়ে আলোচনা করার সময় হয়েছে বলে জানিয়েছেন গাজী আশরাফ। বলেছেন, ‘প্রত্যাশা অনুযায়ী একটা বড় আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমরা তার সঙ্গে আলাপ করার মতো পর্যায়ে চলে গেছি। আমার বিশ্বাস সেটার জন্য বোর্ড এবং নির্বাচক দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা সমাধানের রাস্তা প্রশস্ত করবে।’

তামিমকে অবশ্য কিছু পরামর্শও দিয়েছেন গাজী আশরাফ। বিশেষ করে ফিটনেসে উন্নতির কথা বলেছেন। তার ভাষ্যে, ‘তামিমকে আরও শাণিত ও ফিটনেস উন্নত করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে। একটা ক্রিকেটার যখন এতদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শাণিত ও প্রস্তুত করতে হয়। যে ধরনের সহযোগিতা সে আশা করে, বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসলিপু
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT