বিনোদন

ক্যানসারে ৪৪ বছরেই প্রয়াত তামিল অভিনেত্রী

তামিল অভিনেত্রী, ক্যানসারে ৪৪ বছর বয়সে প্রয়াত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিল অভিনেত্রী, যিনি ক্যানসারে আক্রান্ত হয়ে ৪৪ বছর বয়সে প্রয়াত হন, ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘ তিন বছর ধরে মরণব্যাধী ক্যানসারের সঙ্গে লড়াই করে জীবনের ইতি টানলেন তামিল অভিনেত্রী সিন্ধু। সোমবার (৭ আগস্ট) ভোর রাতে মৃত্যু হয় এই অভিনেত্রীর। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

জানা গেছে, ২০২০ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন সিন্ধু। গত তিন বছর ধরেই এই জটিল রোগের সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। কিন্তু আর্থিক অনটনের জেরে ক্যানসারের চিকিৎসা করাতে পারছিলেন না তিনি। যারই প্রেক্ষিতে অবশেষে সব লড়াইয়ের ইতি টানলেন এই অভিনেত্রী।

প্রয়াত সিন্ধুর মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা কোট্টাচ্চি। সিন্ধুর একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আজ ভোর রাতে অভিনেত্রী সিন্ধু চলে গেলেন। ওনার আত্মার শান্তি কামনা করি’।

গত কয়েক বছর ধরে কিলপাউকের একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসা করাচ্ছিলেন অভিনেত্রী। দিন কয়েক আগে একটি ভিডিও পোস্ট করে আর্থিক সাহায্যের করুণ আবেদনও জানিয়েছিলেন অভিনেত্রী। কারথি, ইশারি গণেশ, সতীশ কুমার-সহ আরও অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। হাসপাতালের বিল মেটাতেও সাহায্য করেছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

শিশুশিল্পী হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন সিন্ধু। ছোট থেকে চরম আর্থিক অনটনের শিকার ছিলেন। মাত্র ১৪ বছর বয়সেই বিয়ে হয়ে যায় তার, বিয়ের বছর খানেকের মধ্যেই মা হন প্রয়াত অভিনেত্রী। সুখের হয়নি দাম্পত্য জীবন। সন্তানকে বড় করতে কঠিন লড়াই চালিয়েছেন প্রয়াত অভিনেত্রী।

‘আঙ্গারি থেরু’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মহেশ এবং অঞ্জলি। পার্শ্ব চরিত্র সিন্ধুর অভিনয় নজর কেড়েছিল। পরবর্তীতে ‘নাদোদিগাল’, ‘নান মাহান আলা’, ‘থেনাভাট্টু’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

বিষয়:তামিল অভিনেত্রী সিন্ধু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…