চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালগেরিতে মহালয়া উপলক্ষ্যে গীতি-নৃত্য-আলেখ্য ‘তমসো মা জ্যোতির্গময়’

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:২৮ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের মহালয়া উৎসবে গীতিনৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার ক্যালগেরি বঙ্গীয় পরিষদের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নিজস্ব উপাসনা গৃহের মিলনায়তনে ‘মহালয়া’র পুণ্যলগ্নে প্রায় দুই’শ দর্শকের উপস্থিতিতে পরিবেশিত হলো সোয়া এক ঘন্টার গীতি-নৃত্য-আলেখ্য ‘তমসো মা জ্যোতির্গময়’।

গ্রন্থনা করেছেন অধ্যাপক শেখর সান্যাল। উপস্থাপনায় মহুয়া চ্যাটার্জী ও সৌভিক মহান্ত। স্তোত্র ও চণ্ডীপাঠ শেখর সান্যাল ও কিরীটি রায়। সংগীত পরিচালনা ড. রীতা কর্মকার। সঙ্গতে সঞ্জয় মল্লিক ও মন্দিরায় অজিত মুহুরী। শঙ্খে মৌসুমী ব্যানার্জী। নৃত্যে প্রকৃতি দত্ত, প্রার্থনা দত্ত, জয়তী সিকদার, আর্যা তালুকদার, বৃন্দা দে ও সেরা বণিক। নান্দনিক মঞ্চসজ্জার রূপকার নীলাঞ্জনা রায়।

খোকন দেবনাথের নেতৃত্বে তীর্থদীপ সান্যাল ও আদিত্যের সুনিপুণ শব্দনিয়ন্ত্রণ সম্পূর্ণ অনুষ্ঠানকে সুখশ্রাব্য করেছে।

সংগীতে অংশ নিয়েছেন রীতা কর্মকার, করবী রায়, মৌসুমী ব্যানার্জী, নীলাঞ্জনা রায়, শাপলা রায়, মাধবী রায়, সুবর্ণশ্রী ঘোষ দত্ত, সুপ্রিয়া দে, রূম্পা সেনগুপ্তা, অপর্ণা দাস, গার্গী রায়, চম্পা সেন, চন্দ্রিমা ঐশী, শ্রাবস্তী নন্দী, সুমি বণিক, সায়নী সাহা, মুন্নি গোস্বামী, পিয়া গায়েন, জীবন দাস, খোকন সিকদার, পিনাক দে, রাতুল চক্রবর্তী, অর্ক গায়েন ও আনীক পাল।

ড.  রীতা কর্মকারের নেতৃত্বে প্রায় দু’মাসের নিবিড় অনুশীলনের প্রতিফলন ঘটেছে শ্রুতিনন্দন গীতি-নৃত্য-আলেখ্যে। শিল্পী ও কলাকুশলীদের সম্মিলিত প্রয়াস দর্শকদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছে।

অনুষ্ঠানে সম্মেলক গানসমূহ ছিল- “আনন্দধারা বহিছে ভুবনে”, ‘আমরা বেঁধেছি কাশের গুচ্ছ’, ‘আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে’, ‘শরতে আজ কোন অতিথি এল প্রাণের দ্বারে’, ‘জয় জয় জপ্য জয়ে জয় শব্দ পরস্তুতি তৎপর বিশ্বনুতে’, ‘হিংসায় উন্মত্ত পৃথ্বী নিত্য নিঠুর দ্বন্দ্ব’, ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’, ‘রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি’ ও ‘অসতো মা সদ্‌গময়’।

Reneta

মহালয়া উপলক্ষে গীতি-নৃত্য-আলেখ্য অনুষ্ঠান, ক্যালগেরিতে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ একক গান পরিবেশন করেন পিয়া গায়েন “শিশিরে শিশিরে শারদ আকাশে’, রীতা কর্মকার ”যা চণ্ডী মধুকৈটভাদিদৈত্যদলনী যা মাহিষোন্মূলিনী”,  ‘চন্দ্রিমা ঐশী ‘অয়ি গিরি নন্দিনি’ এবং সুবর্ণশ্রী ঘোষ দত্ত ‘কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।’

ক্যালগেরি বঙ্গীয় পরিষদের সভাপতি কল্যাণ রায় এবং এবং অন্যতম ট্রাস্টি কিরণ শংকর বণিক সংগীত পরিচালক ড. রীতা কর্মকারকে আন্তরিক অবদানের জন্য এবং খোকন দেবনাথকে ক্যালগেরি বঙ্গীয় পরিষদের সকল অনুষ্ঠানে শব্দনিয়ন্ত্রণে সহযোগীতার জন্য পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা করে এবং শিল্পী-কলাকুশলী ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শেষ হয়।

অনুষ্ঠান শেষে দর্শক-শ্রোতা ও শিল্পী-কলাকুশলীদের সুস্বাদু নৈশভোজ স্পন্সর করেন শুভ্র-সঞ্চিতা-সুচিস্মিতা রায় পরিবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালগেরি বঙ্গীয় পরিষদগীতি-নৃত্য-আলেখ্যতমসো মা জ্যোতির্গময়মহালয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT