বিনোদন

জন্মদিনে অপুর পাঁচালী!

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

বাংলাদেশের সংবাদ উপস্থাপিকা চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদ উপস্থাপিকা একটি স্টুডিওতে বসে সংবাদ পাঠাচ্ছেন, পেছনে নীল ব্যাকড্রপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অপু বিশ্বাস দীর্ঘদিন ঢাকার সিনেমায় বাজত্ব করেছেন। সাথে ‘নাম্বার ওয়ান’ শাকিব খানের সাথে সংসার করেছেন। তাদের সন্তান জয়কে নিয়েও বারবার শিরোনাম হয়েছেন। এবারের জন্মদিনে অপু তার ভক্তদের নতুন সংবাদ দিলেন।

আলোচিত ডিজিটাল প্লাটফর্ম ‘আইজ অন স্টুডিও’তে অপু বিশ্বাস প্রথমবারের মতো পডকাস্টে নিজেই নিজের জীবনের কথা বলেছেন। বগুড়ার জীবন থেকে নায়িকা এবং শাকিব খান এবং সন্তান জয়কে নিয়ে নানা কথা বলেছেন এই পডকাস্টে।

আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে আজ উন্মুক্ত হয়েছে অপু বিশ্বাসের প্রথম সলো পডকাস্ট ‘অপুর পাঁচালী’র টিজার। টিজারে অপু বলেছেন, “আইজ অন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে। অপুর পাঁচালী আপনাদের সাথে শেয়ার করতে।”

অপুর ঘটনাবহুল জীবনের কী কী শেয়ার করবেন তা নিয়ে নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। আইজ অন সূত্রে জানা গেছে দ্রুত এই পডকাস্ট প্রচার শুরু হবে।

বিষয়:‘আইজ অন অপু বিশ্বাস নাম্বার ওয়ান শাকিব খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…