বিনোদন

‘সুড়ঙ্গ’র কি সিক্যুয়াল আসবে?

শনিবার সন্ধ্যায় মিরপুর স্টার সিনেপ্লেক্সে (সনি) বিশেষ প্রদর্শনীর পর এমন প্রশ্নের মুখোমুখি হন 'সুড়ঙ্গ' সংশ্লিষ্টরা...

চ্যানেল আই অনলাইন সিনেমা প্রজেকশন, খোলা আকাশের নিচে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খোলা আকাশের নিচে চ্যানেল আই অনলাইন সিনেমা প্রজেকশন, দর্শকদের জন্য একটি বিনোদনমূলক ইভেন্ট।. Channel i News – চ্যানেল আই নিউজ

দর্শক জোয়ারে ভাসছে ঈদের ছবি। বিশেষ করে প্রিয়তমা ও সুড়ঙ্গ সিনেমা দুটি নিয়ে দর্শক উন্মাদনা এখনও চরমে! এরমধ্যে শনিবার (৮ জুলাই) সন্ধ্যায় মিরপুর সিনেপ্লেক্সে ছিলো ‘সুড়ঙ্গ’র বিশেষ প্রদর্শনী! যেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রাঙ্গনের তারকা নির্মাতা, অভিনেতা সহ গণমাধ্যমকর্মীরা।

এদিন ছবিটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সবাই। বিশেষ প্রদর্শনীর পর ‘সুড়ঙ্গ’ টিমের মুখোমুখি হন গণমাধ্যমকর্মীরা। শুরুতেই এই ছবির দুই প্রযোজকের কাছে জানতে চাওয়া হয়, সামনে ‘সুড়ঙ্গ’র সিক্যুয়াল আসবে কিনা?

চরকির পক্ষে রেদওয়ান রনি এসময় বলেন, ‘সুড়ঙ্গ ২’ বা এর সিক্যুয়াল সময়ের ব্যাপার। মূল বিষয় হচ্ছে, ‘সুড়ঙ্গ’র গল্পটা রায়হান রাফী অনেক দিন ধরে ভেবেছেন, নির্মাণ করেছেন। দর্শক যেহেতু মাসুদ ও ময়নাকে (সুড়ঙ্গ ছবির দুই কেন্দ্রীয় চরিত্র) পছন্দ করেছেন, ভালোভাবে গ্রহণ করেছেন। এখন তাদের নতুনভাবে দেখতে চাইলে সবার আগে আরেকটা গল্প লাগবে।

এসময় রনি আরও বলেন, সামনে মাসুদ ও ময়না আসবে কিনা জানি না, তবে এই কোলাবরেশনে সামনে কাজ হবে। খুব শিগগির অফিসিয়াল ঘোষণা আসবে।

বিষয়:ময়না মাসুদ রাফী রেদওয়ান রনি সিনেমা সুড়ঙ্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…