ক্রিকেট

অনুশীলন বয়কট করলেন নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ ও তালহা

নোয়াখালীর কোচ খালেদ মাহমুদ ও তালহা অনুশীলন বয়কট করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর ক্রিকেট কোচ খালেদ মাহমুদ ও তালহা অনুশীলন বয়কট করেছেন, মাঠে অনুশীলনরত খেলোয়াড়দের সঙ্গে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের পর্দা উঠতে আর ২৪ ঘন্টাও বাকি নেই। শুরুর আগের দিন হয়েছে এক নাটকীয় পরিস্থিতি। ক্ষুব্ধ হয়ে নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন ত্যাগ করলেন প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছিল নোয়াখালী। ওই সময় হঠাৎ ক্ষুব্ধ হয়ে হঠাৎ মাঠ থেকে বের হয়ে যান খালেদ মাহমুদ।

এ সময় কোথায় যাচ্ছেন তিনি-এমন প্রশ্ন করতেই ক্ষুব্ধ সুজন বলেন, ‘আমি কোনোভাবেই বিপিএল করবো না। অনেক কোচ আছে তারা নিতে পারবে।’ এমনকি বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের কোচের দায়িত্বে থাকতে চান না বলেও জানান তিনি।

সুজন রেগে মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়ার সময় নোয়াখালী এক্সপ্রেসের কয়েকজন কর্মকর্তা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় সুজনের সঙ্গে সিএনজিতে করে মাঠ ছাড়েন সহকারী কোচ তালহা জুবায়েরও।

পরে জানা যায়, অনুশীলন করার জন্য মালিকপক্ষ থেকে পর্যাপ্ত বল সরবরাহ করা হয়নি। এই নিয়ে একজন কর্মকর্তার সঙ্গে তর্কে লিপ্ত হয়ে মাঠ ছাড়েন সুজন।

বিষয়:খালেদ মাহমুদ চট্টগ্রাম তালহা নোয়াখালী বিপিএল-২০২৬ সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…