বিনোদন

কী থাকছে ৯৫তম অস্কারের গিফট ব্যাগে?

অস্কার 95 গিফট ব্যাগের জন্য উপহার ও খাবার সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার 95 গিফট ব্যাগের জন্য বিভিন্ন উপহার ও খাবার সাজানো হয়েছে, যা অনুষ্ঠানের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার ঘোষণা করা হবে আগামী রবিবার (১২ মার্চ)। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে প্রদান করা হবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই পুরস্কার।

২৪ ক্যাটাগরির বিজয়ীদের হাতে উঠবে পুরস্কার। তবে অভিনয় এবং পরিচালনায় মনোনয়নপ্রাপ্ত বাকিরাও কেউ খালি হাতে ফিরবেন না। সবাইকেই দেয়া হবে গিফট ব্যাগ। কী আছে এই ব্যাগে?

এবারের অস্কারের গিফট ব্যাগে ১ লক্ষ ২৬ হাজার ডলার মূল্যের গিফট থাকবে! এবারের ব্যাগে বরাবরের মতোই থাকছে বিলাসবহুল স্কিন কেয়ার প্রোডাক্টস, গোসলের সামগ্রী, তেকুইলা। এছাড়াও থাকছে কানাডা ও ইতালিতে লাক্সারি ভ্রমণ প্যাকেজ, আর্ট লিপো বডি স্কাল্পটিন, হাই টেক মেডিটেশনের সরঞ্জামাদি।

অস্কারের এই উপহার ব্যাগ স্পন্সর করতে ডিসটিংকটিভ অ্যাসেটস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ল্যাশ ফারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমাদের উপহারগুলো মজার, প্রয়োজনীয় এবং ভিন্ন ধরনের। এর পেছনে মহান উদ্দেশ্যও আছে। যে ব্র্যান্ডগুলোকে আমরা অন্তর্ভুক্ত করি, বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ীদের এবং এর মাধ্যমে তারা বিশ্বব্যাপী পরিচিত হয় এবং আর্থিকভাবে লাভবান হয়।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই অনুষ্ঠান। চলবে তিন ঘণ্টা। তার দুই ঘণ্টা আগে শুরু হবে রেড কার্পেট ইভেন্ট। বাংলাদেশ সময় ১৩ মার্চ সকাল ৬টায় এই অনুষ্ঠান প্রচার শুরু হবে। এবারের অস্কার উপস্থাপনা করবেন জিমি কিমেল।

বিষয়:সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…