বিনোদন

একাই একশো!

অমিতাভ রেজার ছবি, বাংলার জনপ্রিয় অভিনেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ রেজা একটি পটভূমিতে দাঁড়িয়ে আছেন, তার গাঢ় দাড়ি ও কেশর রয়েছে, তিনি casual পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউড নির্মাতা তাইকা ওয়াতিতি বর্তমানে ব্যস্ত আছেন তার নির্মিত নতুন মার্ভেল সিনেমা ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর প্রচারণা নিয়ে। মুক্তির আর অল্প কিছুদিন বাকি ছবিটির। তবে শুধু ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ নিয়ে নয়, তিনি ব্যস্ত আরও বহু কাজে। বলা যায় একাই একশো তিনি।

এইচবিও-এর নতুন পাইরেটস কমেডি সিরিজ ‘আওয়ার ফ্ল্যাগ মিনস ডেথ’-এ ‘ব্ল্যাক বিয়ার্ড’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। কণ্ঠ দিয়েছেন পিক্সারের ছবি ‘লাইটইয়ার’-এ। এছাড়াও নেটফ্লিক্সের জন্য নতুন দুটি প্রজেক্ট তৈরি করছেন তিনি।

একসঙ্গে এত কাজ কীভাবে সামলান তাইকা? জানালেন নিউ ইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে। জানালেন, কাজের চাপ নিয়ে ভাবেন না তিনি। নির্মাতা বলেন, ‘আমি যদি পেছনের দিকে তাকিয়ে আমার করা সব কাজের দিকে তাকাই, তাহলে আমার প্যানিক অ্যাটাক হতে পারে।’

মার্ভেল কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘থর’। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে থর সিরিজের সবশেষ সিনেমাটি।

বিষয়:তাইকা ওয়াতিতি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…