চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ দিনে জয়ের লক্ষ্যে নেমেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

তৃতীয় দিনের হতাশা কাটিয়ে শুক্রবার চতুর্থ দিনে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। শুরুতে দ্রুত উইকেট তুলে নিয়ে আইরিশদের দিশেহারা করলেও শেষ পর্যন্ত দারুণ ব্যাটিং করে আয়ারল্যান্ড। অসাধারণ ব্যাটিংয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয় সফরকারীরা। ইনিংস ব্যবধানে সাকিব-তাইজুলরা জয়ের স্বপ্ন দেখলেও উল্টো লিড পেয়েছে সফরকারীরা। ২ উইকেট হাতে রেখে ১৩১ রানের লিড নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছে আয়ারল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৮৬ রান। অ্যান্ডি ম্যাকব্রিন ৭১ ও গ্রাহাম হিউম ৯ রানে অপরাজিত আছেন। অবিচ্ছিন্ন নবম উইকেট জুটির সংগ্রহ ২১ রান।

শুরুতেই টপ ও মিডলঅর্ডারে ধরের পর লোয়ার ও টেলের ব্যাটাররা বাংলাদেশকে ফেলেছেন বড় চ্যালেঞ্জে। আগের দিন ১৩ রানে ৪ উইকেট হারালেও মিরপুর টেস্টের তৃতীয় দিনটি পুরোপুরি নিজেদের করে নিয়েছে সফরকারীরা। ৭ ওভারের মধ্যে প্রথম ৪ উইকেট হারানো দল ৯০ ওভার লড়ল পরের ৪ উইকেট হারিয়ে।

ইনিংস ব্যবধানে জয়ের আশা শেষ হয়ে যায় প্রথম সেশনেই। তৃতীয় সেশন শেষে উঁকি দিচ্ছে শঙ্কাও। কেননা চতুর্থ ইনিংসে ব্যাট করা যে কোনো দলের জন্যই কঠিন।

লরকান টাকারের অনবদ্য সেঞ্চুরি খেলার বাঁক বদলে দেয়। ১৬২ বলে ১৪ চার ও একটি ছয়ে করেন ১০৮ রান। ম্যাকব্রিনের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ১১১ রানে জুটি।

আগের দিনের মতোই তাইজুল ইসলাম শিকার করেন আরও দুটি উইকেট। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া এ বাঁহাতি স্পিনার অপেক্ষায় ম্যাচে দশ উইকেট শিকারের। আয়ারল্যান্ডের শেষের দুটির একটি পেলেই বড় অর্জনে নাম লেখাবেন তাইজুল।

Reneta

ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম নেন একটি করে উইকেট। দ্বিতীয় দিনের বিকেলে সাকিব দুটি উইকেট নিলেও আজও পাননি শিকারের দেখা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাইজুলতামিমমিরপুরলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬

চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT