চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুলের ৫ উইকেটে ১৭৮ রানে থামল উইন্ডিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বেঞ্চের খেলোয়াড় ‘বাজিয়ে’ না দেখে কন্ডিশন বিচারে একজন স্পিনার বেশি খেলিয়েছেন তামিম ইকবাল। একাদশে এক পেসার নিয়ে খেলা ম্যাচে আধিপত্য স্পিনাররাই দেখিয়েছেন। প্রত্যাবর্তনের ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তাইজুল ইসলাম। একাদশের তিন স্পিনার নিয়েছেন মোট ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডেতে থেমেছে ১৭৮ রানে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ‘ধবলধোলাই’ এড়ানোর দিনেও ভাগ্যে পরিবর্তন হয়নি স্বাগতিকদের। সফরের শেষ ম্যাচে টস হেরে পুরানের দল পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করে ধস সামাল দেন অধিনায়ক পুরানই।

কার্টি বাদে বাকিরা এদিনও পারেননি টাইগার স্পিনারদের সামলাতে। তৃতীয়বারের মতো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের স্বাদ দিতে বাংলাদেশের প্রয়োজন ১৭৯ রান।

এদিন দলকে প্রথম সাফল্য এনে দেন প্রায় ২৮ মাস পর ফেরা তাইজুল ইসলাম। অভিষেক ম্যাচে হ্যাটট্রিকের রেকর্ড গড়া তাইজুল নিজের প্রথম ওভারের প্রথম বলেই ফেরান ব্রেন্ডন কিংকে। কাইল মেয়ার্সের ব্যর্থতায় ওপেনিংয়ে আসা কিং ফেরেন ৯ বলে ৮ রান করে। ১৫ রানের মাথায় উইকেটের পেছনে দারুণ ক্ষীপ্রতা দেখান সোহান। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত গড়ে ব্যাটিং করা শাই হোপকে হতাশ করে দেন তাইজুল।

বাঁহাতি স্পিনারের তোপের পর শামারাহ ব্রুকসকে ফিরিয়ে উইকেট তোলার মিছিলে নাম লেখান মোস্তাফিজ। এরপর ইনিংসের শেষদিকে গুডাকেশ মটিইকে বোল্ড করেন বাঁহাতি পেসার। তাসকিন-শরিফুলের না থাকার দিনে পেস আক্রমণে দারুণ করছেন ফিজ। ৭ ওভারে ১৮ রান দিয়ে ফিরিয়েছেন ২ ক্যারিবিয়ান ব্যাটারকে।

তাইজুল-মিরাজ-মোসাদ্দেক, স্পিনত্রয়ীর পাশাপাশি মোস্তাফিজকেও সামলে শুরুর ধাক্কা সামাল দেন পুরান-কার্টি। দলীয় ১৬ রানে ৩ উইকেট হারানোর পর গড়েন ৬৭ রানের জুটি। ৬৬ বলে ৩৩ রান করা কার্টি ফেরেন নাসুমের বলে তামিমকে ক্যাচ হয়ে। পরে পাওয়েলকে নিয়ে লড়ার চেষ্টা চালান পুরান। তাইজুলের বলে ফেরার আগে ২৯ বলে ১৮ রান করেন পাওয়েল।

Reneta

বড় রানের পথে এগোনো স্বাগতিকদের পথ আটকে দেন তাইজুল। দলীয় ১২৫ রানে কিমো পলকে ফেরান বাঁহাতি স্পিনার। পরে আকিল হোসেনকে বেশি সময় থাকতে দেননি মোসাদ্দেক। ওয়েস্ট ইন্ডিজকে ফিফটি করে অনেকটা একাই টেনে নেয়া পুরানকে বোল্ড করে প্রত্যাবর্তনে ৫ উইকেট ঝুলিতে নেন তাইজুল। ১০ ম্যাচের ক্যারিয়ারে এটাই তার সেরা বোলিং ফিগার।

১০ ওভারে ২ মেডেন দিয়ে খরচ করেছেন ২৮ রান। তাইজুলের ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর ক্যারিবিয়ানদের বাকি দুই উইকেট তুলে নেন মোস্তাফিজ ও নাসুম। শেষদিকে রোমারিও শেফার্ডের ২১ বলে ১৯ রানে স্কোরবোর্ডে ১৭৮ জমা করে উইন্ডিজ। নাসুম ও ফিজের উইকেট ২টি করে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাইজুলতামিমনাসুমপুরানবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি নজরদারি

মে ২২, ২০২৬

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

মে ২২, ২০২৬

বিক্ষোভে রণ/ক্ষে/ত্র চট্টগ্রামের বাকলিয়া

মে ২২, ২০২৬

সুস্থ ও দীর্ঘ জীবনের জন্য সুষম খাবার ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য নয়

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT