চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুল-নাসুম ম্যাজিক চলছেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

১৬ রানে টপ অর্ডারের ৩ জনকে হারানোর ধাক্কা ৬৭ রানের জুটিতে কাটিয়ে উঠছিলের নিকোলাস পুরান-কেচি কার্টি। প্রতিরোধ গড়া সেই জুটি কার্টিকে ফিরিয়ে ভাঙেন নাসুম আহমেদ। পরে রোভম্যান পাওয়েলকে সাজঘরের পথ দেখিয়েছেন শুরুতেই দুই উইকেট তোলা তাইজুল ইসলাম।

সিরিজে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে’র মতো অল্পতে গোটানোর শঙ্কা উড়িয়ে পুরানের ব্যাটে সংগ্রহ বাড়াচ্ছে স্বাগতিক দল। ফিফটি করে অপরাজিত আছেন ক্যারিবিয়ানদের অধিনায়ক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮.২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান তুলেছে ক্যারিবিয়ানরা। ৯৩ বলে ৫০ রান করা পুরানকে সঙ্গ দিচ্ছেন কিমো পল।

Banglabid

হোয়াইটওয়াশের মিশনে টস জিতে পুরানের দলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তামিম। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ‘ধবলধোলাই’ এড়ানোর দিনেও ভাগ্যে পরিবর্তন হয়নি স্বাগতিকদের। টাইগার স্পিনারদের সামলাতে এদিনও ধুঁকেছে তারা।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে সফরকারীদের প্রথম সাফল্য আনেন তাইজুল। কাইল মেয়ার্সের ব্যর্থতায় ওপেনিংয়ে আসা কিং ফেরেন ৯ বলে ৮ রান করে। ১৫ রানের মাথায় উইকেটের পেছনে দারুণ ক্ষীপ্রতা দেখান সোহান। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত গড়ে ব্যাটিং করা শাই হোপকে হতাশ করে দেন তাইজুল।

বাঁহাতি স্পিনারের তোপের পর শামারাহ ব্রুকসকে ফিরিয়ে উইকেট তোলার মিছিলে নাম লেখান মোস্তাফিজ। তাসকিন-শরিফুলের না থাকার দিনে পেস আক্রমণে দারুণ করছেন ফিজ। শুরুতে ৫ ওভারে ১৫ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।

Reneta

তাইজুল-মিরাজ-মোসাদ্দেক, স্পিনত্রয়ীর পাশাপাশি মোস্তাফিজকেও সামলে ৬৭ রানের জুটি গড়ে পুরান-কার্টি। ৬৬ বলে ৩৩ রান করা কার্টি ফেরেন নাসুমের বলে তামিমকে ক্যাচ দিয়ে। পরে পাওয়েলকে নিয়ে লড়ার চেষ্টা চালান পুরান। সেখানে পাওয়েলকে বোল্ড করে ফেরান তাউজুল। ফেরার আগে ২৯ বলে ১৮ রান করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলতামিমবাংলাদেশমিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নড়াইলের ঘটনা নিয়ে যা বললেন মাশরাফী

পরবর্তী

দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না: আইনমন্ত্রী

পরবর্তী
প্রধান বক্তা বক্তব্য দিচ্ছেন, প্যানেল আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না: আইনমন্ত্রী

জনসমাগমের মধ্যে পুলিশ ও সাধারণ মানুষ, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক হামলাকারীদের আইনের আওতায় আনা জরুরি

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT