চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সভাপতির বিরুদ্ধে তায়েফ বিএনপির প্রতিবাদ

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৪:৫৩ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
প্রবাস সংবাদ
A A

কর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, পদ বাণিজ্য এবং সংগঠনের নামে চাঁদাবাজি করার জন্য সৌদি আরব তায়েফ প্রাদেশিক বিএনপির সাবেক সভাপতি ইয়াহিয়া তরফদারের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছে তায়েফ বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

রোববার (২৬ জানুয়ারি) স্থানীয় একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও তায়েফ বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ আল ফারুক তপন।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তায়েফ বিএনপির সহ-সভাপতি শাজাহান ভূইয়া। এতে আরো বক্তব্য রাখেন তায়েফ বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন নাসির উদ্দিন ও তায়েফ যুবদলের সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, মাহাবুবুর রহমান, আহছান উল্লা মিলন, মহসিন জাভেদ, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন তায়েফ বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া।

প্রতিবাদ সভায় বক্তারা সাবেক সভাপতি ইয়াহিয়া তরফদারের বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব ও সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন এর হস্তক্ষেপ কামনা করেন।

এসময় বক্তারা বলেন, যেহেতু আমাদের সভাপতি সাধারণ সম্পাদক কেউ নেই, এমতাবস্থায় কমিটির অস্তিত্ব আছে বলে আমরা মনে করি না। আমরা অবিলম্বে নতুন আহ্বায়ক কমিটির দাবি জানাচ্ছি।

উল্লেখ, তায়েফ বিএনপির সাবেক সভাপতি ইয়াহিয়া তরফদার ও সাধারণ সম্পাদক নুর আলম এবং সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া নেতৃত্বে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপি। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন না করেই সভাপতি স্বেচ্ছাচারিতার আশ্রয় নেন বলে অভিযোগ করেন প্রতিবাদ সমাবেশের নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তায়েফ বিএনপিবিএনপিবিএনপির প্রতিবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT