চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে গানে নিউইয়র্ক মাতালেন তাহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১১, মে ২০২৫
বিনোদন
A A
Tahsaan performing on stage at a lively event in New York. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সংগীত শিল্পী তাহসান খানের গানের বদৌলতে এক উন্মত্ত সন্ধ্যা দেখল নিউইয়র্ক। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুইন্সের একটি পার্টি হলে কনসার্টে অংশ নেন তাহসান। সেখানে তিনি গানে গানে মাতিয়ে তোলেন।

গোল্ডেন এজ হোমকেয়ার প্রেজেন্টস তাহসান লাইভ কনসার্টে তাহসানের গান শুনতে বিকেল থেকেই শহরের বিভিন্ন এলাকার বাসিন্দারা ভিড় করতে থাকেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের বিশেষ করে তরুণীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

“প্রেম তুমি” গান গাইতে গাইতে মূল মঞ্চে আসেন তাহসান খান। এরপর পরিবেশন করেন তার আরেক জনপ্রিয় গান “ভালবাসি শুধু তোমায় ভালবাসি”।

Tahsaan performing live on stage at a concert in New York with an audience. Channel i News - চ্যানেল আই নিউজ

তারপর উপস্থিত দর্শকদের অনুরোধে একে একে গেয়ে শোনান তুমি ছুয়ে দিলে মন, ঈর্ষা, প্রেমাতাল, কেউ না জানুক আমিতো জানি আমি তোমার, আমি সেই সুতো হবো’র মতো অত্যান্ত জনপ্রিয় সব গান। এবং শেষ করেন তার আরেক কালজয়ী গান ‘আলো” দিয়ে।

তাহসান বলেন, অনেকদিন পর নিউইয়র্কে গাইতে এসে অনেক ভাল লাগছে। বিশেষ করে আপনাদের মতো এতো প্রানবন্ত মানুষদের দেখে মনে হচ্ছে আরো আগে আপনাদের সামনে গান গাইতে পারলে ভাল লাগত।

Reneta

তাহসান খান মঞ্চে আসার পূর্বে নিউইয়র্কের গুণী শিল্পী রানু নেওয়াজের জন্মদিন উপলক্ষে বিশেষ কেক কাটা হয়।

আয়োজক সংস্থা, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নারীদের সংগঠন বিউটিফুল লেডিস অব ইউএসএ’র সিলভি চ্যানেল আই অনলাইনকে জানান, এটি তাদের ৮ম আয়োজন হলেও এবারের কনসার্টেই সবচেয়ে বেশি সংখ্যক মেয়েরা অনুষ্ঠানে অংশ নিতে রেজিষ্ট্রেশন করেছে।

অনুষ্ঠানে তাহসান ছাড়াও সংগীত পরিবেশন করেন রানু নেওয়াজ, প্রেমা ও অনিক রাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসাননিউইয়র্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT