চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল টাবু-বাঁধনদের ‘খুফিয়া’ মুক্তির তারিখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

বলিউডের সিনেমায় অভিনয় করছেন আজমেরী হক বাঁধন। নেটফ্লিক্সের জন্য নির্মিত সিনেমার নাম ‘খুফিয়া’। নির্মাণ করেছেন ‘ওমকারা’ ও ‘হায়দার’ খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। সেই সিনেমায় বাঁধনের সহ-অভিনেতার নামও সবার জানা। এবার জানা গেল সিনেমাটির মুক্তির তারিখ।

বৃহস্পতিবার নেটফ্লিক্স একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে ‘খুফিয়া’ মুক্তির তারিখ প্রকাশ করেছে। জানিয়েছে, আগামি মাসেই আসছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি। অর্থ্যাৎ অক্টোবরের ৫ তারিখে নেটফ্লিক্সে দর্শক সিনেমাটি দেখতে পারবেন।

শুক্রবার দুপুরে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নেটফ্লিক্স জানিয়েছে, তিন দিন পর, অর্থ্যাৎ আগামি সোমবার আসছে ‘খুফিয়া’র ট্রেলার!

এরআগে গেল বছর বেশ কয়েকটি টিজার প্রকাশ করে নেটফ্লিক্স। এর একটি টিজারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বাঁধনের চরিত্রের স্বরূপ উন্মোচন করে! তারচেয়ে বড় চমক হলো, বাঁধনের চরিত্রটি কাব্যময় ভাষ্যে যিনি উন্মোচন করেন, তিনি এই ছবির কেন্দ্রীয় চরিত্র ও বলিউডের তারকা অভিনেত্রী টাবু! ‘খুফিয়া’য় মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু।

এই ছবির মাধ্যমেই প্রথমবার বলিউডের সিনেমা পা রাখতে যাচ্ছেন বাঁধন। সিনেমায় টাবু ও বাঁধন ছাড়াও দেখা যাবে আলী ফজল, ওয়ামিকা গাব্বি, আশিষ বিদ্যার্থী সহ অনেকে।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’ এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরাণার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি’।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমেরী হক বাঁধনআলী ফজলখুফিয়াটাবুথ্রিলারবাঁধনবিশাল ভরদ্বাজলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT