প্যারিস অলিম্পিকের অষ্টম দিনে মেয়েদের একক টেবিল টেনিসের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন চীনের দুই অ্যাথলেট ইয়িংশা সান ও মেং চেন। স্বর্ণ-রৌপ্য পদকদুটি চীনের ঘরে গেলেও সোনার লড়াইয়ে শেষ হাসিটা হেসেছেন চেন।
মেয়েদের এককে ইয়িংশা সানকে ৪-২ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন মেং চেন। ইয়িংশাকে সন্তুষ্ট থাকতে হয় রৌপ্য নিয়ে।
ব্রোঞ্জের লড়াইয়ে সাউথ কোরিয়ার ইউবিন শিনকে হারিয়ে জাপানকে পদক এনে দেন হিনা হায়াতা।







