নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি হলেন তাবিথ আউয়াল। বাফুফের নির্বাচন ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয় নিশ্চিত করে ১২৩ ভোটে সভাপতি নির্বাচিত হন তাবিথ। তার প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। নতুন এ কমিটিতে জাতীয় দলের দুই সাবেক ফুটবলারকে হারিয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়া চারজনই নতুন মুখ। সদস্য পদেও নতুনদেরই আধিক্য।







