চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি বাধা এড়িয়ে গা গরম টাইগারদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ণ ১৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট অভিযান শুরু করবে বাংলাদেশ। শক্তিশালী অজিদের বিপক্ষে ম্যাচের আগে চলছে লাল-সবুজদের অনুশীলন। স্থানীয় সময় মঙ্গলবার বৃষ্টি বাধা এড়িয়ে সাকিব-শান্তরা সেরেছেন গা-গরম পর্ব।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার সকালে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। ম্যাচ সামনে রেখে সৌম্য-লিটনদের দেখা যায় অনুশীলনে। নেটে ব্যাট-বলে অনুশীলন না করলেও গা গরমসহ ফুটবল দিয়ে বেশকিছু সময় তারা অনুশীলন চালিয়ে চান।

এর আগে অজি ম্যাচ লক্ষ্যে রেখে মঙ্গলবার অ্যান্টিগায় পা রাখে দল। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচ দুটি খেলবে লাল-সবুজের আশার দিশারীরা। অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের সঙ্গে সেরা আটে লড়বে টিম টাইগার্স। দুই ভেন্যুতে হবে বাংলাদেশের তিন ম্যাচ।

সুপার এইটের শেষ ম্যাচটি খেলতে বাংলাদেশ ফিরবে সেন্ট ভিনসেন্টে, যে ভেন্যুতে টাইগাররা খেলেছে গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ। সেখানে আফগানিস্তানের সঙ্গে রিয়াদ-মোস্তাফিজরা খেলবেন সেরা আটের শেষ ম্যাচে।

সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ-সময়-সূচি
২১ জুন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (অ্যান্টিগা, সকাল ৬.৩০ মিনিট)
২২ জুন: বাংলাদেশ-ভারত (অ্যান্টিগা, রাত ৮.৩০ মিনিট)
২৫ জুন: বাংলাদেশ-আফগানিস্তান (কিংসটাউন, সকাল ৬.৩০ মিনিট)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT