চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড জুটিতে আফগানিস্তানের ১৮৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ পূর্বাহ্ণ ০৪, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে পঞ্চম ম্যাচে উগান্ডার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। ইব্রাহিম জাদরানকে সঙ্গে নিয়ে সদ্য শেষ হওয়া আইপিএল শিরোপা জিতে আসা রাহমানুল্লাহ গুরবাজ দাঁড় করিয়েছেন দেড়শ পার করা রেকর্ড ওপেনিং জুটি। ১৮৩ রানের বড় সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।

উগান্ডার জয়ের জন্য লক্ষ্য ১৮৪ রান। গায়ানার প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার টসে জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠান উগান্ডা অধিনায়ক ব্রায়ান মাসাবা। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৮৩ রানে পৌঁছায় রশিদ খানের দল।

শুরুটা দারুণ করে আফগানিস্তান। রাহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আসে ৬৬ রান। ২৮ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের অষ্টম ফিফটি তুলে নেন গুরবাজ। জাদরানের ক্যারিয়ারের সপ্তম ফিফটি আসে ৩৪ বলে।

ওপেনিং জুটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৫৪ রান যোগ করে থামেন গুরবাজ-জাদরান। ২০২২ সালে ভারতের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়ে রেখেছেন দুই ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ও জস বাটলার, দুজনে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়েন সেদিন।

চারটি করে চার ও ছক্কা মেরে গুরবাজ আউট হন ৪৫ বলে ৭৬ রান করে। কিছুসময় পর ৯ চার ও এক ছয়ে ৪৬ বলে ৭০ রান করে আউট হন জাদরান।

শেষদিকে উগান্ডার নিয়ন্ত্রিত বোলিং মেলে। ধস নামে আফগান ব্যাটিংয়ে। একে একে বিদায় নেন নাজিবুল্লাহ জাদরান (২), মোহাম্মদ নবি (১১) ও আজমাতুল্লাহ ওমরজাই (৫)।

Reneta

শেষ ৫ ওভারে উগান্ডা দিয়েছে ২৫ রান। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলা আফগানিস্তান ২০ ওভার শেষে তাই দুইশ ছুঁতে পারেনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তান২৪উগান্ডা২৪গুরবজজাদরানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪রশিদ খানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তাহের-হাদির গোলে কোয়ার্টারে চ্যানেল আই

মে ৫, ২০২৬

বৈশ্বিক ইস্যুতে প্রভাবশালী প্রতিবেদনের জয়, পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৪০ বছর পর নাড়ির টানে ঠাকুরগাঁওয়ে জাহানারা

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT