চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান তারকা স্পিনার মুজিবের বিশ্বকাপ শেষ

স্কোয়াডে এলেন জাজাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ক্রিকেটার মুজিব বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডানহাতের তর্জনী আঙুল মচকে যাওয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মুজিব উর রহমান। আফগানিস্তানের তারকা অফব্রেক বোলারের পরিবর্তে ব্যাটিং শক্তি বাড়াতে হযরতউল্লাহ জাজাইকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি পাপুয়া নিউগিনির বিপক্ষে আফগানিস্তানের জয়ের পর স্কোয়াডে পরিবর্তনের অনুমতি দেয়।

মুজিব আঙুলের চোটের কারণে আইপিএলের এবারের মৌসুমে খেলতে পারেননি। উগান্ডার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি খেললেও গ্রুপপর্বের বাকি দুই খেলায় তিনি ছিলেন না। তার বদলে খেলেছিলেন নূর আহমাদ।

বাঁহাতি ওপেনিং ব্যাটার জাজাইয়ের দলে আসা আফগানিস্তানের ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করবে। যদিও তিনি গত ফেব্রুয়ারি থেকে একটিও টি-টুয়েন্টি ম্যাচ খেলেননি। সবশেষ দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা থাকায় টিম ম্যানেজমেন্ট তাকে বিবেচনায় নিয়েছে। বিশ্বকাপ দল ঘোষণার সময় মূল স্কোয়াডে ছিলেন না জাজাই। যদিও ট্রাভেল রিজার্ভ হিসেবে তিনি দলের সঙ্গেই রয়েছেন।

Banglabid

২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলেন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বাধিক ব্যক্তিগত রানের ইনিংস। তার উপরে আছেন কেবল অ্যারন ফিঞ্চ। সাবেক অজি অধিনায়ক ২০১৮ সালে জিম্বাবুয়ের সঙ্গে ১৭২ রানের ইনিংস খেলেছিলেন।

আফগানিস্তান ইতোমধ্যে সুপার এইটে খেলার টিকিট কেটেছে। সোমবার গ্রুপপর্বের শেষ খেলায় তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান২৪জাজাইটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয় মেয়াদে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত রামাফোসা

পরবর্তী

‘মাস্তান’ দেখে আবেগে ভাসছে দর্শক

পরবর্তী
মাস্তান সিনেমার একটি দৃশ্য, যেখানে একজন পুরুষ একটি গরুর সাথে খেলা করছে এবং একজন নারী নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাস্তান’ দেখে আবেগে ভাসছে দর্শক

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ফিমেল ৪’ নিয়ে ঘৃণা ছড়ানো অনভিপ্রেত

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT