চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকেশ ক্রিকেটের বড় ‘ধোঁকা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ন ২৭, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চল্লিশ গড় আর ১৩৯. ৯৩ স্ট্রাইক রেটে এগোচ্ছেন লোকেশ রাহুল, সবশেষ ৫ ম্যাচে আছে দুটি ফিফটি। তবুও ডানহাতি ব্যাটারকে একহাত নিচ্ছেন ভারতের সমর্থকরা। কেউ বলছেন ‘বোঝা’ ‘অপ্রয়োজনীয়’, কারও মতে ‘ক্রিকেটেরই ধোঁকা’। ভারত দলে তাকে দেখে সমর্থকদের কারও আঙুল ‘টিম ম্যানেজমেন্টের’ ভূমিকা নিয়েও।

রাহুলের উপর ভারতীয় সমর্থকদের চটে যাওয়া শুরু হয়েছে বিশ্বকাপ সূচনা থেকে। পাকিস্তানের বিপক্ষে বড় ম্যাচে ব্যর্থ ছিলেন। নেদারল্যান্ডসের মতো কমশক্তির দলের বিপক্ষেও ধুঁকছেন। সেখানেই দর্শকদের আপত্তি, ‘কী করছেন— না খেলতে পারলে দলের বোঝা বাড়াচ্ছেন কেন!’ এমন হাজারও সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তারকা ওপেনার।

পাকিস্তানের বিপক্ষে ৮ বলে ৪ রান এবং ডাচদের বিপক্ষে ১২ বলে ৯— কোনোভাবেই রাহুল সুলভ স্কোর না। সেটি মেনেই যত আলোচনা। জাতীয় দলের গুরুত্বপূর্ণ অবস্থানে তাকে দেখে অবাক অনেকে। টানা দুই ম্যাচে দশের নিচে আটকে পড়া রাহুলের বিরুদ্ধে আরও বড় অভিযোগ, তিনি আইপিএলের খেলোয়াড়। জাতীয় দলে খেললেও বড় দল বা বড় মঞ্চের তারকা মোটেও নন। তাইতো সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কাটাছেঁড়া।

টুইটারে ভারতের এক সমর্থক সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘দলে কেন রাহুল? তাকে কেন বিশ্রাম দেয়া হচ্ছে না বা ঘরোয়া ক্রিকেটে পাঠানো হচ্ছে না।’ অন্য এক ব্যবহারকারী একটু বেশিই চটেছেন, ‘ড্রেসিংরুমের নতুন হাতি রাহুল। ভারতের এখনই কিছু ভাবা উচিত, নাহলে চাপা কান্না দ্রুতই ফেটে পড়বে।’

সিডনিতে ডাচদের বিপক্ষে পল ফন মিকেরেনের বলটি পায়ে লাগলে রিভিউ নিতেও অস্বীকার করেন রাহুল। রোহিত অপরপাশ থেকে রিভিউ নেয়ার পরামর্শ দিলেও শোনেননি। সে কারণে চটেছেন আরেক সমর্থক। রাহুলকে সরাসরি ‘ধোঁকাবাজ’ বলছেন কেউ কেউ। তার জায়গায় দীপক হুদাকেও দেখতে চাচ্ছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতরাহুলরিভিউরোহিত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT