চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্দান্ত সেঞ্চুরিতে ফরাসি ব্যাটারের বিশ্বরেকর্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর ইউরোপ উপ-আঞ্চলিক বাছাইপর্বে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়েছেন ফ্রান্স দলের ওপেনিং ব্যাটার গুস্তাভ ম্যাককিওন। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরির মালিক এখন ম্যাককিওন।

ফিনল্যান্ডে বসেছে বাছাইপর্বের আসরটি। সোমবার বি-গ্রুপের খেলায় সুইজারল্যান্ডের বিপক্ষে ৬১ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১০৯ রানের আগ্রাসী ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন ম্যাককিওন। ১৮ বছর ২৮০ দিন বয়সে শতক হাঁকিয়ে টি-টুয়েন্টিতে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন।

২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলে আগের রেকর্ডটি ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। ২০ বছর ৩৩৭ দিন বয়সে কীর্তিটি গড়েছিলেন তিনি।

আগের ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ৫৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ম্যাককিওন। ডানহাতি ওপেনার দুই ম্যাচে ৯২.৫০ গড়ে ১৬০.৮৬ স্ট্রাইক রেটে ১৮৫ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।

দুর্দান্ত শতকের পরও অবশ্য ম্যাককিওন জয়ের হাসিতে মাঠ ছাড়তে পারেননি। আগে ব্যাট করা ফ্রান্স ৫ উইকেটে ১৫৮ রান তুলেছিল। জবাবে সুইজারল্যান্ড ১৩৬ রানের মাথায় ৯ উইকেট হারিয়ে বসে। পরে অধিনায়ক ফাহিম নাজিরের অনবদ্য ফিনিশিংয়ে ফ্রান্সকে হারতে হয়।

শেষ ৩ বলে সুইসদের দরকার ছিল ১২ রান। চতুর্থ বলে ছক্কা মারার পর পঞ্চম বলে নাজির নেন ২ রান। জয়ের জন্য শেষ বলে দরকার পড়ে ৪ রান। ৪৬ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলা নাজির শেষ বলে চারই মেরে দেন। নিশ্চিত করেন জয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপ উপ-আঞ্চলিক বাছাইটি-টুয়েন্টিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ফিনল্যান্ডফ্রান্সবিশ্বকাপম্যাককিওনলিড স্পোর্টসসুইজারল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ১০, ২০২৬

পর্তুগালের নতুন কোচ হোর্হে জেসুস

জুলাই ১০, ২০২৬

টেলিভিশন সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT