ক্রিকেট

উইকেট যাচ্ছে, রানের গতিও ধীর

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, ধীর গতির রান ও উইকেটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, ধীর গতির রান ও উইকেটের জন্য প্রস্তুত, দর্শকদের মাঝে উত্তেজনা ছড়াচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

টসে জিতে আগে ব্যাট বেছে নিয়ে শুরুতেই বিপদে সাকিব আল হাসানের দল। শুকনো উইকেটে পাওয়ার প্লেতে বোর্ডে পর্যাপ্ত রান তুলে নেয়া তো দূরের কথা, উইকেট যাচ্ছে, সঙ্গে ধীর রানচাকা চিন্তা বাড়াচ্ছে। সৌম্য সরকার ও লিটন দাসের আউটে বিপাকে পড়েছে বাংলাদেশ।

রোববার ব্রিসবেনের গ্যাবায় টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেটে ৩২ রান তুলেছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত ১৯ বলে ২ চারে ১৮ ও সাকিব আল হাসান ৩ বলে রানের খাতা না খুলে ক্রিজে আছেন।

অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ব্যর্থ হয়েছেন সৌম্য। মুজারাবানির বল ব্যাটের কানায় লেগে চলে যায় চাকাভার গ্লাভসে। দুই বলে শূন্য রানে ড্রেসিংরুমের পথ ধরেন বাঁহাতি ওপেনার।

১২ বলে ৩ চারে ১৪ রান করা লিটন স্কুপ শটে উইকেট বিলিয়ে এসেছেন। মুজারাবানির বলেই থার্ডম্যানে ক্যাচ নেন চাতারা।

সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তে অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, এটা শুকনো উইকেট। আমরা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান রাখতে চাই। শেষ ম্যাচটি ভুলে যেতে চাই। জিম্বাবুয়ে ভালো অবস্থায় আছে। তাই আমাদের ভালো খেলতে হবে। দুই দলই একে অপরকে ভালোভাবেই চেনে।

বিষয়:গ্যাবা টি-টুয়েন্টি জিম্বাবুয়ে টি-টুয়েন্টি বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ ব্রিসবেন সৌম্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…