চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ বলটি যে কারণে ‘নো বল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটে নো বলের জন্য আম্পায়ার সিদ্ধান্ত দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয় সব মুহূর্ত উপহার দিয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ। রোমাঞ্চকর শেষ ওভারের শেষ বলটিতে নো-কাণ্ড নিয়ে দর্শকরা তো বটেই, দুদলের খেলোয়াড়রাও যেন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন!

মোসাদ্দেক হোসেন সৈকত যখন বলটি করেছিলেন, তখন দাগের বাইরে পা দেননি। ব্যাটারের কোমরের উপরে উঁচু ফুলটস বলও দেননি, তবুও সবাইকে স্তম্ভিত করে টিভি আম্পায়ার নো বলের সংকেত দেন।

মোসাদ্দেক বৈধ ডেলিভারি করার পরও কেন টিভি আম্পায়ার নো কল করেছিলেন? সেটি ঘটনার আকস্মিকতায় অনেকে বুঝে উঠতে পারেননি। আসলে কেন নো বল দেয়া হয়েছিল? এমসিসির প্রণীত আইন কি বলছে?

Banglabid

আইসিসির আইনে ২৭.৩.১ ধারা অনুযায়ী বোলার ডেলিভারি করার পর বল ব্যাট ও ব্যাটারকে স্পর্শ না করা পর্যন্ত, অথবা বল স্ট্রাইকার প্রান্তের উইকেট অতিক্রম না করা পর্যন্ত, বা ব্যাটার দৌড়ের চেষ্টা করার আগ পর্যন্ত কিপারকে স্ট্রাইকিং প্রান্তে থাকা স্টাম্পের পেছনে থাকতে হবে।

টিভি আম্পায়ার ক্রিস গ্যাফানি আইনের ওই ধারা মোতাবেক নো বলের সংকেত দিয়েছিলেন। কারণ আইনটিতে আছে, উইকেটরক্ষক যদি উপরোক্ত আইন লঙ্ঘন করেন, তাহলে স্ট্রাইক প্রান্তে (স্কয়ার লেগ) থাকা আম্পায়ার বল ডেলিভারির পর যতদ্রুত সম্ভব নো বলের সংকেত দেবেন।

স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা মরিস এরাসমাস নো বলের সংকেত দেননি। ফলে সোহান স্টাম্প ভাঙার সঙ্গে সঙ্গেই জয়ের আনন্দে মেতেছিল বাংলাদেশ। দুদলের খেলোয়াড়রাও মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সোহান স্টাম্প ভেঙে দিলে সবাই ভেবেছিলেন খেলা শেষ। যদিও নাটক ছিল বাকি তখনও।

Reneta

কারণ দ্রুতই সংকেত আসে মুজারাবানি আউট নন। শেষ বলে তিনি এগিয়ে এসে মারতে গিয়েছিলেন। বল তার ব্যাটে লাগেনি। সোহান তখন স্টাম্প ভেঙে দেন। কিন্তু টিভি রিপ্লে দেখায়, সোহান বল ধরার আগেই গ্লাভস স্টাম্পের সামনে বাড়িয়েছিলেন। তাতেই টিভি আম্পায়ার নো ডাকেন।

পরে শেষ বলটি আবারও করতে হয় মোসাদ্দেককে। ফ্রি-হিটে অবশ্য ব্যাটেই বল লাগাতে পারেননি মুজারাবানি। সোহানের গ্লাভসে হয় জমা। নাটকীয়তায় ভরা ম্যাচে ঘাম দিয়ে জ্বর ছাড়া ৩ রানের জয়ে হাসে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিএডিটর্স পিকএডিটর্স পিক-টি২০এমসিসিগ্যাবাটি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি বাংলাদেশটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২নো বলব্রিসবেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রথম’ জয়ে টিকে থাকল পাকিস্তান

পরবর্তী

ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস

পরবর্তী
বড় বড় পাঙ্গাস মাছ ধরা পড়ছে ইলিশের জালে, নদীতে মাছ ধরার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস

বাংলাদেশের ক্রিকেট দল জয়ের আনন্দে উল্লসিত, মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয়তা ভরা ম্যাচে জয়ে হাসে বাংলাদেশ

সর্বশেষ

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT