চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজের জয়ে গ্রুপ ‘বি’তে নকআউট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জমজমাট হয়ে ওঠা বিশ্বকাপ লড়াইয়ে উত্তেজনার পারদ আরও একধাপ চড়িয়ে দিলো ফরম্যাটটির দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার দিনে ৩১ রানে জিতে সুপার টুয়েলভের দৌড়ে শামিল থাকল নিকোলাস পুরানের দল।

প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের চার দল জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড দুটি করে ম্যাচ খেলে একটি করে জিতেছে। সবার পয়েন্ট এখন সমান দুই করে।

শুক্রবার প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। পরের ম্যাচে খেলতে নামবে স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। নকআউট আবহ এখন এই গ্রুপের হিসাব-কিতাবে। ওইদিন দুম্যাচের জয়ী দল কেটে ফেলবে সুপার টুয়েলভের টিকিট।

বুধবার হোবার্টে টসে জিতে আগে ব্যাট করে ক্যারিবীয়রা ৭ উইকেটে ১৫৩ রান তোলে। জবাবে জিম্বাবুয়ে ১০ বল বাকি থাকতে ১২২ রান অলআউট হয়ে যায়।

ব্লেসিং মুজারাবানির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে কাইল মেয়ার্স ১৩ রান করে ফিরলে উইন্ডিজের উইকেট পতনের শুরু হয়েছিল। ২৮ রানে ভাঙে ওপেনিং জুটি। দ্বিতীয় উইকেটে ৪৯ রান যোগ করে ধাক্কা সামলান জনসন চার্লস ও এভিন লুইস। অলরাউন্ডার সিকান্দার রাজার বলে লুইস আউট হলে জুটিতে ফিফটি হয়নি।

উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান সুবিধা করতে পারেননি। শন উইলিয়ামসের বলে ফিরতি ক্যাচ দিয়ে ৭ রানে ফেরেন। স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৯০।

Reneta

পরে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে নামে ধস। ৩ উইকেটে ৯৭ থেকে হয়ে যায় ৬ উইকেটে ১০১। ওপেনার চার্লসের রান আউট দিয়ে ধসের শুরু। ৩৬ বলে ৩ চার ও ২ ছক্কায় করে গেছেন ৪৫ রান।

বিপর্যয় সামলে সপ্তম উইকেটে দ্রুত ৪৯ রানের জুটি গড়েন রোভম্যান পাওয়েল ও আকিল হোসেন। শেষ ওভারে রিচার্ড এনগারাভার হাতে ধরা পড়ার আগে ৩১ বলে এক চার ও ২ ছক্কায় রোভম্যান করে যান ২৮ রান। আকিল ১৮ বলে ২ চারে ২৩ রানে অপরাজিত ছিলেন।

বল হাতে উজ্জ্বল রাজা ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। মুজারাবানি ২টি ও উইলিয়ামস একটি করে উইকেট নেন।

জবাবে পাওয়ার প্লেতে জিম্বাবুয়ে ৫৫ রান তুলতে পারলেও হারিয়ে বসে ৩ উইকেট। উইকেটরক্ষক-ব্যাটার রেগিস চাকাভা ১৩ রান করে আলঝারি জোসেফের বলে বোল্ড হন। টনি মুনইয়োঙ্গার উইকেটও একইভাবে তুলে নেন জোসেফ। পরে ড্রেসিংরুমে ফেরেন শন উইলিয়ামস।

চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন ওপেনার ওয়েসলি মাধেভেরে। ১৯ বলে ৩ চার ও এক ছক্কায় করে যান ২৭ রান।

বাকিরাও আসা-যাওয়ায় ব্যস্ত থাকেন। দলীয় একশো রান পার হওয়ার আগেই জিম্বাবুয়ে ৭ উইকেট খুইয়ে ফেলে। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের নায়ক সিকান্দার রাজা করেছিলেন ৪৮ বলে ৮২ রান। উইন্ডিজের সঙ্গে তার ব্যাট হাসেনি। ছন্দের দেখা মিললেও ৮ বলে এক চার ও এক ছক্কায় ১৪ রানেই তাকে থামতে হয়।

শেষদিকে লুক জংঙ্গে ২২ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ২৯ রান। জোসেফের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। শেষ ব্যাটার হিসেবে টেন্ডাই চাতারা আউট হলে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের টিকিয়ে রাখে পুরানের দল।

ক্যারিবীয়দের পক্ষে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন ম্যাচসেরা আলঝারি জোসেফ। জেসন হোল্ডার ১২ রান দিয়ে নেন ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টি ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি জিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২হোবার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আস্তাগফিরুল্লাহ: একটি শব্দ, হাজার বছরের ইতিহাস

জুলাই ২৭, ২০২৬

মিয়ানমারে বেসামরিকদের ওপর হামলা বেড়েছে

জুলাই ২৭, ২০২৬

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জুলাই ২৭, ২০২৬

৩ শিক্ষাবিদকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT