চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার সামনে যত সমীকরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের মাটিতে ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ী শ্রীলঙ্কা। এক বছর আগে র‍্যাঙ্কিংয়ে সেরা আটের মধ্যে থাকতে না পারায় অস্ট্রেলিয়ায় এবারের আসরে তারা সরাসরি মূলপর্বে খেলার টিকিট পায়নি। প্রথম রাউন্ডের মোড়কে বাছাইপর্বে খেলতে হচ্ছে দলটিকে। তাতে নেমে নামিবিয়ার কাছে ৫৫ রানে হেরে শুরু করে এশিয়ার চ্যাম্পিয়নরা। খায় বড় ধাক্কা। রানরেটেও নাজুক অবস্থায় পড়ে। দ্বিতীয় ম্যাচে জিতে অবশ্য সুপার টুয়েলভের আশার পালে হাওয়া দিয়েছে দাশুন শানাকার দল।

দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানে হারিয়ে রানরেট অনেকটা সুবিধাজনক স্থানে নিতে পেরেছে লঙ্কানরা। অবশ্য স্বস্তি মেলেনি তাতেও। তারা আছে এ-গ্রুপে। শেষ ম্যাচে নামবে চনমনে নেদারল্যান্ডসের বিপক্ষে। যারা টানা দুই জয়ে সুপার টুয়েলভের কাছাকাছিই চলে গেছে বলা যায়।

২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস এ-গ্রুপের শীর্ষে। রানরেট +০.১৪৯। নামিবিয়া ও শ্রীলঙ্কার ২ ম্যাচে পয়েন্ট ২ করে। রানরেটে এগিয়ে নামিবিয়া (+১.২২৭) টেবিলের দুইয়ে ও শ্রীলঙ্কা (+০.৬০০) আছে তিনে। দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিশ্চিত করা আরব আমিরাত যথারীতি তলানিতে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় জিলংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা। দুপুর ২টায় মাঠে নামবে নামিবিয়া ও আরব আমিরাত।

গ্রুপের শেষ ম্যাচে আমিরাতকে হারালে নামিবিয়ার পয়েন্ট হবে ৪। শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়, তাহলে এ দুই দলেরও পয়েন্টও হবে ৪ করে। তিন দলের সমান ৪ পয়েন্ট হলে রানরেটে এগিয়ে থাকা দুদলে সুপার টুয়েলভে যাবে।

রানরেটে সবচেয়ে শক্ত অবস্থায় আছে নামিবিয়া। শেষ ম্যাচে তারা আরব আমিরাতের বিপক্ষে জয় পেলে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে ফেলবে। শ্রীলঙ্কা যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়, তাহলে এ দুই দলেরও ৪ পয়েন্ট করে থাকবে। কিন্তু রানরেটে শ্রীলঙ্কা আরও সুবিধাজনক অবস্থায় আছে।

Reneta

অন্যদিকে ডাচরা জিতে গেলেই ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে খেলবে। তখন সমীকরণ হয়ে যাবে সহজ, ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা বাদ পড়বে। তবে বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে আরব আমিরাত যদি নামিবিয়াকে হারিয়ে দেয়, তখন আবার হিসাবটা হবে ভিন্ন। এক্ষেত্রে নামিবিয়া, শ্রীলঙ্কা ও আমিরাতের হবে সমান ২ পয়েন্ট করে। সেক্ষেত্রে রানরেটে একেবারে ঊর্ধ্বগগনে থাকা নামিবিয়ার পালে সুপার টুয়েলভের বাতাস লাগার সম্ভাবনা বেড়ে যাবে।

আবার শ্রীলঙ্কার বিপক্ষে ডাচরা হারলে বিদায়ের দ্বারপ্রান্তে থাকবে, টানা দু-ম্যাচ জিতে টেবিলের শীর্ষে এখন তারা। সেই ডাচদেরই ধরতে হতে পারে বাড়ির বিমান। এমন হলে তারা চাইবে নামিবিয়াকে হারিয়ে যেন চমকের জন্ম দেয় আমিরাত।

নামিবিয়ার হার আমিরাতের কাছে, এসব হিসেবে বৃহস্পতিবারের খেলা চললে ৪ পয়েন্ট নিয়েও রানরেটে ডাচদের চেয়ে আপাতত এগিয়ে থাকা শ্রীলঙ্কা হতে পারে গ্রুপ চ্যাম্পিয়নও। যারা এখন প্রথম রাউন্ডেই বাদ পড়ার বড় শঙ্কায় আছে। তখন গ্রুপ রানার্সআপ হবে নেদারল্যান্ডস। ২ পয়েন্ট নিয়ে বাদ পড়বে নামিবিয়া। রানরেটে অনেক পিছিয়ে থেকে বাদ পড়া নিশ্চিত হলেও একটি জয়ের আনন্দ নিয়ে ফিরবে আমিরাত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিজিলংটি-টুয়েন্টি আরব আমিরাতটি-টুয়েন্টি নামিবিয়াটি-টুয়েন্টি নেদারল্যান্ডসটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি শ্রীলঙ্কালিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য নিরাপত্তার ঝুঁকি এড়াতে করণীয়

জুলাই ২৭, ২০২৬

‘ইন্ডিয়ান আইডল ১৬’র ট্রফি জিতলেন জ্যোতির্ময়ী

জুলাই ২৭, ২০২৬
শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

শ্বশুর বাড়ির পুকুরে মিললো পুলিশের এসআই’র মরদেহ, স্ত্রী-শ্বশুর আটক

জুলাই ২৭, ২০২৬

ইতালির কোচ হচ্ছেন না পিরলো, পদত্যাগের পথে মালদিনি-লিওনার্দো

জুলাই ২৭, ২০২৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বুরকিনা ফাসো

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT