চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান বাড়াতে লড়ছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শুরুর ১০ ওভারে ইংল্যান্ড বোলারদের উপর চড়াও হতে পারেনি। ফাইনালে এপর্যন্ত তাদের স্কোর ২ উইকেটে ৬৭ রান। অধিনায়ক বাবর আজম ২৫ বলে ২ চারে ২৯ ও শান মাসুদ ১০ বলে ১১ রানে ক্রিজে আছেন।

রোববার মেলবোর্নে বৃষ্টি শঙ্কার মাঝে শুরু হয়েছে খেলা। প্রথম বলটি নো করে বসেন স্টোকস। পরের বলটি ইংলিশ তারকা করেন ওয়াইড। ফ্রি-হিট কাজে লাগাতে পারেননি রিজওয়ান। প্রথম বৈধ বলটি থেকে আসেনি কোনো রান।

ঘটনাবহুল প্রথম ওভারের চতুর্থ বলে মিডঅনে বল ঠেলে ঝুঁকি নিয়ে রান নিতে দৌড়ান রিজওয়ান। বল চলে যায় জর্ডানের হাতে। দ্বিধা তৈরি হওয়ায় দৌড় থামান রিজওয়ান, পরে আবার ছুটতে থাকেন। জর্ডানের থ্রো স্টাম্পে লাগলে রান আউট হতেন রিজওয়ান।

রান আউট থেকে বেঁচে গেলেও ইনিংস লম্বা করতে পারেননি রিজওয়ান। পেসার কারেনের অফ স্টাম্পের উপরের বলে শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে স্টাম্প এলোমেলো করে ফেলেন। এক ছক্কায় তার ১৫ রানের ইনিংস থামে।

রিজওয়ানের উইকেট নিয়ে রেকর্ড গড়েন কারেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে ইংলিশ বোলারদের মধ্যে তিনিই এখন সর্বাধিক শিকারি। ২০১০ বিশ্বকাপে রায়ান সাইডবটম ও গ্রায়েম সোয়ান এবং ২০১৬ বিশ্বকাপে ডেভিড উইলি নিয়েছিলেন ১০ উইকেট। কারেনের উইকেট সংখ্যা এখন ১১।

পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ৩৯ রান। অষ্টম ওভারে বল হাতে নিয়ে উইকেটের দেখা পান আদিল রশিদ। লং অনে স্টোকসের হাতে ধরা পড়েন এক চারে ৮ রান করা হারিস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি পাকিস্তানটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ফাইনালমেলবোর্নলিড টি-টুয়েন্টি বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT